November 27, 2026, 12:00 pm
শিরোনামঃ
মায়ের নাম ছবেদা বেগম, সেই মায়ের স্মৃতি ধরে রাখতেই গড়ে তুলেছেন ছবেদা ফলের বাগান ধনাগোদা নদী বাঁচান, না হলে মতলবের ভবিষ্যৎ প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হয়ে যাবে! একজন পরিশ্রমী শিক্ষাবিদের বিদায়: অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবুল কালাম আজাদ সর্বোত্তম কথা হলো কুরআন! ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত

মতলব উত্তরে নদীর পাড়ে শিশু হাতে অবিস্ফোরিত গ্রেনেড ; সেনাবাহিনীর তৎপরতা

মমিনুল ইসলাম:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের বালুচর এলাকা থেকে একটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে গ্রেনেডটি উদ্ধার করে মতলব উত্তর থানা পুলিশ। পরে সেটি নিরাপদ স্থানে সংরক্ষণ করা হয়।

আগামীকাল সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট গ্রেনেডটি বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

স্থানীয়রা জানান, দুপুরে এক শিশু নদীর পাড় থেকে গ্রেনেডটি পেয়ে সারাদিন সেটি নিয়ে খেলাধুলা করে। বিষয়টি স্থানীয়দের নজরে আসার পর তারা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গ্রেনেডটি উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীরা ধারণা করছেন, গ্রেনেডটি অনেক পুরোনো।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, স্থানীয়রা গ্রেনেডটির খবর পেয়ে দ্রুত ৯৯৯ নম্বরে ফোন দেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে যাই। সেনা সদস্যরা এসে গ্রেনেডটি উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। আগামীকাল সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট এসে গ্রেনেডটি নিষ্ক্রিয় করবে।

চাঁদপুরে দায়িত্বরত সেনাবাহিনীর অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান বলেন, খবর পেয়ে সেনা সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গ্রেনেড উদ্ধার করেছে। ইতোমধ্যে বোম ডিসপোজাল ইউনিটকে জানানো হয়েছে। আগামীকাল গ্রেনেডটি বিস্ফোরণ ঘটিয়ে নিরাপদে নিষ্ক্রিয় করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা