November 27, 2026, 12:00 pm
শিরোনামঃ
মায়ের নাম ছবেদা বেগম, সেই মায়ের স্মৃতি ধরে রাখতেই গড়ে তুলেছেন ছবেদা ফলের বাগান ধনাগোদা নদী বাঁচান, না হলে মতলবের ভবিষ্যৎ প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হয়ে যাবে! একজন পরিশ্রমী শিক্ষাবিদের বিদায়: অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবুল কালাম আজাদ সর্বোত্তম কথা হলো কুরআন! ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত

মতলব উত্তরে মেঘনা নদীতে ভাসছিল অজ্ঞাত বৃদ্ধার লাশ

মমিনুল ইসলাম :
Oplus_16908288

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে অজ্ঞাত পরিচয় এক মহিলার লাশ ভেসে উঠেছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার একলাশপুর ইউনিয়নের নয়ানগর ৬ নম্বর ওয়ার্ড সংলগ্ন মেঘনা নদীর কিনারায় পানিতে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পান স্থানীয় জেলেরা।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত মহিলার বয়স আনুমানিক ৫৫ বছর। তিনি প্রায় ১০ বছর ধরে মোহনপুর, এখলাছপুর, দশআনি এলাকায় ভবঘুরে পাগল হিসেবে ঘুরে বেড়াতেন। সকালে জেলেরা মরদেহটি দেখতে পেয়ে ইউপি সদস্য মিজানুর রহমানকে খবর দিলে তিনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মফিজুল ইসলাম ঢালী মুন্নাকে অবহিত করেন। পরে চেয়ারম্যান ঘটনাটি মোহনপুর নৌ পুলিশ ফাঁড়িকে জানান।

খবর পেয়ে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করেন এবং মরদেহটি হেফাজতে নেন।

মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী বলেন, লাশের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। স্থানীয়ভাবে জানা গেছে, মৃত মহিলা দীর্ঘদিন যাবত এলাকাজুড়ে ভবঘুরে পাগল হিসেবে পরিচিত ছিলেন। প্রাথমিকভাবে এটিকে স্বাভাবিক মৃত্যু বলেই ধারণা করা হচ্ছে। তবে লাশটি আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা