September 30, 2026, 12:00 pm
শিরোনামঃ
আজকের বাংলাদেশ : রাষ্ট্র পরিচালনায় নতুন বাস্তবতা চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী, আতঙ্কে অন্য রোগীরা জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত নারীদের মসজিদে সালাত আদায় : কোরআন ও সহীহ হাদিসের আলোকে মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উদযাপন মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপ টেস্ট সনদ চালু সময়ের দাবি বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মা মারিয়ার মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার

মতলব উত্তরে ১কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মমিনুল ইসলাম:
Oplus_16908288

চাঁদপুরের মতলব উত্তর থানার পুলিশ অভিযানে ১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হকের নির্দেশনায় এসআই মফিজুল ইসলাম, এএসআই রবিউল হোসেন, এএসআই মো. জহিরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স এ অভিযানে অংশ নেন।

থানা সূত্রে জানা যায়, উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পদুয়ারপাড় গ্রামের মিয়াজী বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ওই গ্রামের মৃত নোয়াব আলীর ছেলে কামরুল (৫০)-কে তার নিজ বাড়ির উঠান থেকে আটক করা হয়। তার হেফাজত থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মতলব উত্তর থানায় একাদিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছেন মতলব উত্তর থানা পুলিশ।

এ ঘটনায় মতলব উত্তর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় একটি মামলা (এফআইআর নং-৫৯, তারিখ-২৮/০৯/২০২৫; জি আর নং-৬১২, তারিখ-২৮/০৯/২০২৫) দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীকে সোমবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, মাদক সমাজ ও দেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের অভিযানের মাধ্যমে আমরা এলাকায় মাদক ব্যবসায়ীদের দমন করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা