November 27, 2026, 11:42 am
শিরোনামঃ
মায়ের নাম ছবেদা বেগম, সেই মায়ের স্মৃতি ধরে রাখতেই গড়ে তুলেছেন ছবেদা ফলের বাগান ধনাগোদা নদী বাঁচান, না হলে মতলবের ভবিষ্যৎ প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হয়ে যাবে! একজন পরিশ্রমী শিক্ষাবিদের বিদায়: অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবুল কালাম আজাদ সর্বোত্তম কথা হলো কুরআন! ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত

তানভীর হুদার নির্দেশে মতলব উত্তরের ১৪নং সুলতানাবাদ ইউনিয়নে বিএনপি’র ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ

মতলব উত্তর প্রতিনিধি:

চাঁদপুর-২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও চাঁদপুর জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার নির্দেশে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি প্রচারে লিফলেট বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে।

আজ মঙ্গলবার (০৭ অক্টোবর) মতলব উত্তর উপজেলার ১৪ নং সুলতানাবাদ ইউনিয়নের ৩নং ওয়ার্ডে এ লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়।

লিফলেট বিতরণে নেতৃত্ব দেন ইউনিয়ন বিএনপি’র  নেতা আনিস সরকার, হাসান সরকার, রবিউল ইসলাম সহ ইউনিয়ন ও ওয়ার্ড মহিলা দলের শতাধিক নেতাকর্মী।

এ সময় বক্তারা বলেন, বিএনপি দেশের জনগণের অধিকার ফিরিয়ে আনতে দৃঢ় প্রতিজ্ঞ। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে। যার প্রচারণার অংশ হিসাবে তারা সবাই জনগণের কাছে সেই বার্তা পৌছানোর জন্য তাদের এই প্রচারণা।

এই সমসয় তারা আরও বলেন, মতলব উত্তরে যোগ্য সন্তান তানভীর হুদা একজন সৎ, শিক্ষিত ও যোগ্য নেতৃত্ব। তাঁর বাবা চারবারের সংসদ সদস্য, তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী মরহুম নুরুল হুদা জনগণের হৃদয়ে ছিলেন। আজ তাঁর যোগ্য সন্তান তানভীর হুদা একইভাবে জনগণের পাশে থেকে বিএনপি’র সকল বার্তা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন।

বক্তারা দলীয় ঐক্য ও সংগঠন শক্তিশালী করার আহ্বান জানিয়ে বলেন, আগামী জাতীয় নির্বাচনে বিএনপি বিজয়ের মাধ্যমে জনগণের শাসন প্রতিষ্ঠা করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা