November 27, 2026, 11:36 am
শিরোনামঃ
মায়ের নাম ছবেদা বেগম, সেই মায়ের স্মৃতি ধরে রাখতেই গড়ে তুলেছেন ছবেদা ফলের বাগান ধনাগোদা নদী বাঁচান, না হলে মতলবের ভবিষ্যৎ প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হয়ে যাবে! একজন পরিশ্রমী শিক্ষাবিদের বিদায়: অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবুল কালাম আজাদ সর্বোত্তম কথা হলো কুরআন! ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত

সুনামগঞ্জে বিএনপির ৩১ দফা প্রচারণায় মো: মাহবুবুর রহমান

রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি :
Exif_JPEG_420

সুনামগঞ্জ ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মো: মাহবুবুর রহমান বলেন, ধর্মপাশা উপজেলা বিএনপির ঘাটি হিসেবে পরিচিত। এই উপজেলার জনগণ বিএনপিকে ভালবাসে, আন্দোলন সংগ্রামে বিএনপির পাশে থাকে। বিগত ১৭ বছর আপনারা গায়েবি মামলায় নির্যাতিত হয়েছেন। বছরের পর বছর বাড়ি ছাড়া থাকতে হয়েছে আপনাদের। আর পালিয়ে থাকতে হবে না, আপনারা এখন থেকে সামনের সারিতে থাকবেন। তারেক রহমান আপনাদের নিয়ে নতুন বাংলাদেশ গড়বেন। তারেক রহমানের নেতৃত্ব হাওরের জলবদ্ধতা,রাস্তা, স্বাস্থ্য ও শিক্ষার মানোন্নয়নে কাজ করতে চাই। আমি আপনাদের ভালবাসা নিয়ে আজীবন জনকল্যাণ কাজ করব।  আমি আপনাদের পাশে থাকতে চাই।

শনিবার সকালে ধর্মপাশা উপজেলা সদরে গণ সংযোগ ও পথ সভা অনুষ্টিত হয় । মনোনয়ন প্রত্যাশী মো: মাহবুবুর রহমান আরও বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরন ও নির্বাচনী গণসংযোগ চালিয়ে যাচ্ছি। তরুণেরা এগিয়ে আসলে বাংলাদেশ এগিয়ে যাবে।হাওরের তরুণ প্রজন্ম ধানের শীষের পক্ষে জোয়ার তুলবে। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই। আপনাদের হাতে ধানের শীষের প্রতীক তুলে দিব, ইনশাআল্লাহ।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো: মাহবুবুর রহমান।

পথ সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ধর্মপাশা উপজেলা বিএনপির সাবেক সাধারণ কাজী মাজহারুল হক, আহবায়ক কমিটির সদস্য মাহবুব আলম হাদিস, সদর ইউনিয়নের আহবায়ক মো: নয়ন মিয়া, জেলা পরিষদের সাবেক সদস্য চন্দন খান।

এসময় উপস্থিত ছিলেন, শওকত আলী বেপারী, হাফিজুল হক, ফারুক আহমেদ, আব্দুস সালাম শিকদার, ইকবাল হোসেন, শাহ আলম প্রিন্স, সোহেল তাজ, কবির আহমেদ, ওমর ফারুক রুবেল, সারোয়ার হোসেন, মোজাম্মেল শিকদার, ফারুক আহমেদ, তানভির আহমেদ, আরিফ হোসেন, আব্দুর রহমান বাদল, তুষার খন্দকার, মোঃ সাদ্দাম হোসেন, কাওসার আহমেদ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা