November 27, 2026, 11:36 am
শিরোনামঃ
মায়ের নাম ছবেদা বেগম, সেই মায়ের স্মৃতি ধরে রাখতেই গড়ে তুলেছেন ছবেদা ফলের বাগান ধনাগোদা নদী বাঁচান, না হলে মতলবের ভবিষ্যৎ প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হয়ে যাবে! একজন পরিশ্রমী শিক্ষাবিদের বিদায়: অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবুল কালাম আজাদ সর্বোত্তম কথা হলো কুরআন! ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত

মতলব উত্তরে বিয়ের দেড় মাসের মধ্যেই গৃহবধূর রহস্যজনক মৃত্যু

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নের ইমা আক্তার (২৪) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘটেছে।

সোমবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার পশ্চিম লালপুর মিয়াজি বাড়িতে এ ঘটনা ঘটেছে।

নিহত ইমা আক্তার ষাটনল ইউনিয়নের পশ্চিম লালপুর গ্রামের ৬নং ওয়ার্ডের মিয়াজি বাড়ির বাসিন্দা। তার স্বামী আলাউদ্দিন মিয়াজী ও বাবা ইকবাল হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মাত্র দেড় মাস আগে চলতি বছরের ৫ সেপ্টেম্বর আলাউদ্দিন মিয়াজীর সঙ্গে ইমা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক নানা বিষয় নিয়ে মনোমালিন্য চলছিল। পাশাপাশি ইমা শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিলেন বলেও স্থানীয়রা জানিয়েছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকালে ইমা তার স্বামীকে সকালের নাস্তা খেতে দিয়ে অফিসের উদ্দেশ্যে বিদায় দেন। স্বামী আলাউদ্দিন মিয়াজী ছেংগারচর অগ্রণী ব্যাংকে চাকরি করেন। সকাল আনুমানিক ১০টা ২৫ মিনিটে শাশুড়ি জোবেদা বেগম ইমাকে ডাকাডাকি করলেও কোনো সাড়া না পেয়ে তার ঘরে প্রবেশ করেন। এ সময় তিনি দেখতে পান, ইমা ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছে। শাশুড়ির ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং থানায় খবর দেয়।

খবর পেয়ে মতলব উত্তর থানার এসআই দেলোয়ার হোসেন (২) ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করেন।

স্থানীয়দের মতে, নববিবাহিত গৃহবধূর এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তারা ঘটনার সঠিক তদন্ত ও প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন।

থানা সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা