September 30, 2026, 11:36 am
শিরোনামঃ
আজকের বাংলাদেশ : রাষ্ট্র পরিচালনায় নতুন বাস্তবতা চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী, আতঙ্কে অন্য রোগীরা জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত নারীদের মসজিদে সালাত আদায় : কোরআন ও সহীহ হাদিসের আলোকে মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উদযাপন মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপ টেস্ট সনদ চালু সময়ের দাবি বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মা মারিয়ার মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার

মতলব উত্তরে আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার হুমকিতে গৃহবধূর আত্মহত্যা ; স্থানীয় মেম্বারের সম্পৃক্ততার অভিযোগ!

নিজস্ব প্রতিবেদক:
Oplus_16908288

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার উত্তর নিশ্চিন্তপুর গ্রামে এডিট করা আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি সহ্য করতে না পেরে সাদিয়া আক্তার (২১) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। গত ২৯ সেপ্টেম্বর সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকাজুড়ে নিন্দা ও ক্ষোভের ঝড় উঠেছে।

নিহতের পিতা আব্দুল হাকিম বেপারী বাদী হয়ে একই গ্রামের আবুল বাবুর্চির ছেলে আরিফ মুন্সি, সামছুদ্দিন সরকারের ছেলে মোস্তফা কামাল, মোশারফ হোসেনের ছেলে মামুন বেপারীকে আসামি করে মতলব উত্তর থানায় মামলা দায়ের করেছেন। তবে অভিযোগ উঠেছে, এ ঘটনায় দূর্গাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য মো. নাছির মিয়া সরাসরি জড়িত থাকলেও তাকে এজাহারে আসামি করা হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, নাছির মেম্বার মামলার ৩নং আসামি মামুন বেপারীর ফোনে সাদিয়া আক্তারের কিছু এডিট করা ছবি পাঠান এবং নিজেই তাদের বাড়িতে গিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। তিনি হুমকি দেন, টাকা না দিলে ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

গ্রামবাসীর অভিযোগ, নাছির মেম্বার দীর্ঘদিন ধরেই এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। তিনি আওয়ামী লীগ সরকারের সময় কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের ঘনিষ্ঠ হিসেবে এলাকায় প্রভাবশালী ছিলেন। আওয়ামী লীগ সরকার পতনের পর কিছুদিন আড়ালে থাকলেও এখন আবার সক্রিয় হয়েছেন। স্থানীয়রা জানান, তিনি বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড ও মাদক ব্যবসার সাথেও জড়িত।

যোগাযোগ করা হলে নাছির মেম্বার বলেন, সাদিয়ার আগের স্বামী আমার ফোনে কিছু ছবি পাঠিয়েছিল। আমি সেই ছবি মামুন বেপারীকে দিয়ে সাদিয়া ও তার পরিবারকে সতর্ক থাকতে বলেছিলাম। ওই ছবি দেখিয়ে মামুন ও মোশারফ কেবল সতর্ক করেছিল, চাঁদা দাবি করেনি।

অন্যদিকে মামলার আসামি মোস্তফা কামাল বলেন, আমি এলাকায় কাজীর কাজ করি। কিছুদিন আগে কাজীর বৈধতা নিয়ে মামলা হয়েছিল, আদালত আমাদের পক্ষে রায় দেয়। এরপর প্রতিপক্ষের কাছ থেকে বালাম বই উদ্ধার করে থানায় নেওয়া হয়। সেই প্রতিশোধ নিতে আমাদের এই আত্মহত্যার মামলায় জড়ানো হয়েছে। আমি প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি।

নিহতের পিতা আব্দুল হাকিম বেপারী বলেন, ওরা আমার মেয়ের এডিট করা ছবি দেখিয়ে ৫০ হাজার টাকা দাবি করেছিল। না দিলে ফেসবুকে ছড়িয়ে দেবে বলে হুমকি দেয়। বিষয়টি এলাকায় জানাজানি হলে আমার মেয়ে আত্মসম্মান হারানোর ভয়ে বিষপান করে। চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আমি তাদের বিচার চাই।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, ঘটনাটি সংবেদনশীল। এ ঘটনায় মামলা হয়েছে। তদন্ত চলছে। তদন্তে যারই সম্পৃক্ততা পাওয়া যাবে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা