November 26, 2026, 10:37 am
শিরোনামঃ
একজন পরিশ্রমী শিক্ষাবিদের বিদায়: অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবুল কালাম আজাদ সর্বোত্তম কথা হলো কুরআন! ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ

মতলব উত্তরে গাঁজা চাষের সন্ধান ; ৪টি গাছ উদ্ধার

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:
Oplus_16908288

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের তালতলী গ্রামে গাঁজা চাষের খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ৪টি গাঁজা গাছ উদ্ধার করেছে।

জানা যায়, শহীদুল্লাহ মল্লিকের ছোট ভাই জামাল মল্লিক নিজ বাড়ির পাশে গোপনে গাঁজা চাষ করছিলেন বলে অভিযোগ রয়েছে।

খবর পেয়ে বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন চন্দ্র দাস ও এসআই মফিজুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ৪টি গাঁজা গাছ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গাঁজা গাছগুলো উদ্ধার করেছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা