September 30, 2026, 11:36 am
শিরোনামঃ
আজকের বাংলাদেশ : রাষ্ট্র পরিচালনায় নতুন বাস্তবতা চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী, আতঙ্কে অন্য রোগীরা জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত নারীদের মসজিদে সালাত আদায় : কোরআন ও সহীহ হাদিসের আলোকে মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উদযাপন মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপ টেস্ট সনদ চালু সময়ের দাবি বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মা মারিয়ার মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার

মতলব উত্তরে বিকাশ প্রতারণায় এজেন্টের ৬৩ হাজার টাকা হাতিয়ে নিলো চক্র

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তরের ছেংগারচর পৌরসভার ঠাকুরচর এলাকায় ছানাউল্লাহ সরকার নামের এক বিকাশ এজেন্টের কাছ থেকে প্রতারণার মাধ্যমে ৬৩ হাজার টাকারও বেশি হাতিয়ে নিয়েছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র।

এ ঘটনায় ভুক্তভোগী মতলব উত্তর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর দুপুরে ঠাকুরচর সাকিনে নিজের বাড়িতে অবস্থানকালে বিকাশ ডিএসও পরিচয়ে এক ব্যক্তি ছানাউল্লাহ সরকারের সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তীতে বিকাশ ডিস্ট্রিবিউশন ম্যানেজার এবং কল সেন্টারের কর্মী পরিচয়ে আরও দুজন ফোন করে তার বিকাশ এজেন্ট অ্যাকাউন্ট ভেরিফিকেশনের কথা বলে।

তারা ফোনে জানান, তার বিকাশ এজেন্ট আইডি সাময়িকভাবে ব্লক করা হয়েছে এবং আইডি সচল রাখতে হলে ক্যাশ ইন করতে হবে। এ সময় ছানাউল্লাহ সরকারের সন্দেহ হলে তিনি বিকাশ ডিএসও মেহেদী নামে এক ব্যক্তির সঙ্গে কথা বলেন। মেহেদী তাকে আশ্বস্ত করেন, স্যার যেমন বলেছে, তেমনই কাজ করুন। এরপর তিনি বিশ্বাস করে নিজের বিকাশ এজেন্ট একাউন্টে ২৯ হাজার ৬০০ টাকা ক্যাশ ইন করেন।

কিন্তু এরপরও আইডি সচল না হওয়ায় ছানাউল্লাহ বিকাশ অফিসে যোগাযোগ করেন। সেখানে গিয়ে তিনি জানতে পারেন, তার এজেন্ট একাউন্ট থেকে চার ধাপে মোট ৬৩ হাজার ৪০৫ টাকা তুলে নেওয়া হয়েছে। এর মধ্যে একটি নম্বর ০১৬০৪৭৫৬৭৯৯ তে তিন ধাপে ৩৩ হাজার ৮২৫ টাকা এবং অন্যটি ০১৮৯৭২১৫৬৫৯ তে এক ধাপে ২৯ হাজার ৫৮০ টাকা পাঠানো হয়।ভুক্তভোগী ছানাউল্লাহ সরকার বিকাশ অফিসে লিখিত অভিযোগ (নং ৩০০৫২৬০৬) করেন এবং পরবর্তীতে থানায় এসে আইনি সহায়তা চান।

এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনাটি প্রতারণামূলক। আমরা বিষয়টি তদন্ত করছি। প্রতারকদের সনাক্ত ও গ্রেপ্তারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, বিকাশসহ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসে প্রতারণা রোধে গ্রাহকদের সচেতন থাকতে হবে। কেউ কোনো ওটিপি বা পিন নম্বর ফোনে জানাবেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা