September 30, 2026, 11:36 am
শিরোনামঃ
আজকের বাংলাদেশ : রাষ্ট্র পরিচালনায় নতুন বাস্তবতা চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী, আতঙ্কে অন্য রোগীরা জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত নারীদের মসজিদে সালাত আদায় : কোরআন ও সহীহ হাদিসের আলোকে মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উদযাপন মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপ টেস্ট সনদ চালু সময়ের দাবি বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মা মারিয়ার মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার

ঝিনাইদহের কোটচাঁদপুর ডাকাতি করে স্বর্ণালঙ্কার সহ লক্ষাধিক টাকার মালামাল লুট

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি :

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার পাশপাতিলা গ্রামে অভিনব কায়দায় ডাকাতি হয়েছে। অস্ত্রধারী ডাকাতরা বারান্দার গ্রীল কেটে ঘরে ঢুকে নিজেদের পুলিশের লোক পরিচয় দিয়ে স্বণালঙ্কার ও নগদ টাকাসহ ৮ লক্ষিাধিক টাকার মালামাল লুট করে বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়,রাত আড়াইটার দিকে পাশপাতিলা গ্রামেরর আবুল হোসেন ধনীর ছেলে তরিকুলের বাড়ির প্রাচীর টপকিয়ে ৫/৬ জনের ডাকাতদল ঘরের বারান্দার গ্রীল কেটে এবং লক ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। ডাকাত দল নিজেদের পুলিশ পরিচয় দিয়ে কোন চিৎকার করতে নিষেধ করে বলে বাড়িতে ইয়াবা আছে এই অভিযোগের তদন্তের জন্যে তারা বাড়িতে ঢুকেছে। পরে গৃহকর্তা তরিকুল ও তার স্ত্রী নাসরিনকে অস্ত্রের মুখে জিম্মী করে ঘরের একটি কক্ষে নিয়ে চেতনা নাশক স্প্রে দিয়ে অজ্ঞান করে। তরিকুলের শাশুড়িকে অন্য কক্ষে আটকিয়ে রেখে তরিকুলের রুমের আলমীরা থেকে স্বর্ণালঙ্কার যার মধ্যে আট আনা ওজনের ১টি স্বর্নের চেইন, দেড় ভরি ওজনের স্বর্নের হার, ২ ভরি ওজনের স্বর্নের চুড়ি,১২ আনা পরিমান একজোড়া কানফুল,৪ আনার স্বর্ণের আংটিসহ প্রায় ৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৯০ হাজার টাকাসহ ৭/৮ লক্ষাধিক টাকার জিনিষ নিয়ে নির্বিঘে চলে যায়।

ঘটনার পর তরিকুলের শাশুড়ি ওদের ডাকতে গিয়ে অজ্ঞান অবস্থায় দেখে আশপাশের লোকজনকে ডেকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে দীর্ঘ সময়েও তারা স্বাভাবিক সুস্থ্য হতে পারেনি বলে স্বজনরা জানিয়েছে।

এ ব্যাপারে কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন মাতুব্বর জানান, চুরির কায়দায় বাড়িতে ঢুকে স্বর্ণালঙ্কারসহ জিনিষপত্র নিয়ে গেছে বলে খবর পেয়েছি। তবে লিখিত কোন অভিযোগ পেলে পরবর্তি আইনী পদক্ষেপ নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা