September 30, 2026, 11:36 am
শিরোনামঃ
আজকের বাংলাদেশ : রাষ্ট্র পরিচালনায় নতুন বাস্তবতা চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী, আতঙ্কে অন্য রোগীরা জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত নারীদের মসজিদে সালাত আদায় : কোরআন ও সহীহ হাদিসের আলোকে মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উদযাপন মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপ টেস্ট সনদ চালু সময়ের দাবি বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মা মারিয়ার মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার

মেঘনায় মালবাহী ট্রলার থেকে ২ লাখ মিটার মশারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট

মমিনুল ইসলাম:
Oplus_16908288

চাঁদপুরের মতলব উত্তরের মেঘনা নদীতে জাটকা সংরক্ষণে বৃহৎ পরিসরে অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য দপ্তর ও বাংলাদেশ কোস্টগার্ড।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত বাহাদুরপুর ও মোহনপুর এলাকায় পৃথক অভিযান চালানো হয়। বাহাদুরপুর এলাকায় মালবাহী একটি ট্রলার তল্লাশি করে ২ লাখ মিটার অবৈধ মশারী জাল উদ্ধার করা হয়। একই সময়ে মোহনপুর এলাকা থেকে ১০ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরবর্তীতে জব্দকৃত সব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস। মাঠ পর্যায়ে সহায়তা করেন বাংলাদেশ কোস্টগার্ড মোহনপুর আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার এম আনোয়ারুল হক।

মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস বলেন, মশারী জাল এবং কারেন্ট জাল দিয়ে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। এগুলো জাটকা ছাড়াও অন্যান্য ছোট মাছ ও মাছের বংশবিস্তারে মারাত্মক ক্ষতি করে। তাই আমরা নদী ও খালের পাশাপাশি স্থলপথেও নজরদারি বাড়িয়েছি। এই অভিযানের মাধ্যমে জাটকা নিধন প্রতিরোধে বড় সাফল্য পেয়েছি।

তিনি আরও বলেন, ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত চলমান জাটকা সংরক্ষণ অভিযানকে আরও কঠোর করা হয়েছে। জাটকা ধরা, পরিবহন বা বিক্রি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। ইলিশের ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় প্রশাসনের পাশাপাশি জনগণের সহযোগিতা প্রয়োজন।

মৎস্য বিভাগ জানায়, নদীপথে মশারী জাল ব্যবহারের প্রবণতা বেড়ে যাওয়ায় বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে এবং নিয়মিতভাবে অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা