November 26, 2026, 9:11 am
শিরোনামঃ
একজন পরিশ্রমী শিক্ষাবিদের বিদায়: অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবুল কালাম আজাদ সর্বোত্তম কথা হলো কুরআন! ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ

মতলব উত্তরে যাত্রীবাহী গাড়ি থেকে ৩২০০ কেজি জব্দ জাটকা গেল এতিমখানায়

মমিনুল ইসলাম:
Oplus_16908288

জাটকা রক্ষা অভিযানের অংশ হিসেবে চাঁদপুরের মতলব উত্তরে যাত্রীবাহী গাড়ি থেকে বিপুল পরিমাণ জাটকা উদ্ধার করেছে মৎস্য বিভাগ ও বাংলাদেশ কোস্টগার্ডের যৌথ টিম।

সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাত ৩টা থেকে সকাল ৮টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে ৩২০০ কেজি (৩.২ মেট্রিক টন) জাটকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জাটকাগুলো পরবর্তীতে বিভিন্ন এতিমখানা ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস, বাংলাদেশ কোস্টগার্ড মোহনপুর আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার এম. সানোয়ার হক এবং  মৎস্য অফিসের অভয় আশ্রম পাহারাদার ইমাম হোসেন।

এ সময় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস বলেন, ইলিশের উৎপাদন বাড়াতে জাটকা সংরক্ষণ অত্যন্ত জরুরি। অবৈধভাবে জাটকা পরিবহন ও বিক্রি বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আজকের অভিযানে উদ্ধারকৃত জাটকা দুস্থ মানুষের মাঝে বিতরণ করে আমরা একদিকে মানবিক দায়িত্ব পালন করেছি, অন্যদিকে অবৈধ ব্যবসায়ীদের জন্য একটি শক্ত বার্তা দিয়েছি।

তিনি আরও জানান, মেঘনা নদী ও আশপাশের এলাকায় জাটকা নিধন রোধে মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌ পুলিশের সমন্বয়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা