September 28, 2026, 7:54 am
শিরোনামঃ
নারীদের মসজিদে সালাত আদায় : কোরআন ও সহীহ হাদিসের আলোকে মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উদযাপন মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপ টেস্ট সনদ চালু সময়ের দাবি বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মা মারিয়ার মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার চাঁদপুরে নদীতে নিখোঁজ যুবকের পরিচয় সনাক্ত, উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি ও দায়িত্ব বণ্টন সভা হাজীগঞ্জে প্রবীণকে মারধর-হেনস্তা: মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগিতায় কেএফটি কলেজিয়েট স্কুলের দুই শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে উঠতে হবে : বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাড. বোরহান উদ্দিন

কৃষি জমির মাটি কেটে বিক্রির অপরাধে ১ বছরের কারাদণ্ড ও জরিমানা

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাধি উত্তর ইউনিয়নের বালিকান্দি এলাকায় ফসলি জমি কেটে মাটি বিক্রি করার অপরাধে একজনকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক লক্ষ টাকা অর্থদণ্ড (অনাদায়ে এক মাসের জেল) দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

রবিবার (২৫ জানুয়ারি) বিকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনতাহিনা পৃথুলা।

দণ্ডপ্রাপ্ত ব্যাক্তি হলেন উপাধি উত্তর ইউনিয়ন বালিকান্দি গ্রামের মৃত লাল মিয়া শৈয়ালের ছেলে মজিব শৈয়াল।

জানা যায়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০  এর আইন অনুযায়ী, ফসলি জমি থেকে মাটি কেটে বিক্রি করায়, একজনকে এক বছরের বিনাশ্রম জেল ও এক লক্ষ টাকা অর্থদণ্ড (অনাদায়ে এক মাসের কারাদণ্ড) প্রদান করা হয়েছে।

মতলব দক্ষিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনতাহিনা পৃথুলা বলেন, জমির মালিককে ফসলি জমি থেকে মাটি কাটার নিষেধ করার পরও উনি মাটি কেটে বিক্রি করছেন। ফসলি জমি থেকে কোনভাবেই মাটি কাটা যাবেনা। ফসলি জমি রক্ষায় আমাদের এরকম অভিযান  অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা