November 26, 2026, 8:45 am
শিরোনামঃ
সর্বোত্তম কথা হলো কুরআন! ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক

সুনামগঞ্জের ধর্মপাশায় সেনাবাহিনীর অভিযানে মধ্যনগর থানার ১পুলিশ সদস্যসহ ২মাদক বব্যসায়ী আটক

রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে এক পুলিশ সদস্যসহ দুইজনকে আটক করা হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার সেলবরষ ইউনিয়নের শরিশ্যাম গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে সেনাবাহিনী।
আটককৃতরা হলেন মধ্যনগর থানার পুলিশ সদস্য সম্রাট আলী (২৯) সে শেরপুর জেলার নখলা উপজেলার মাফলার গ্রামের এবংসুমন চন্দ্র সরকার (৩২) সে মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের নান্টু সরকারের ছেলে।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর ৩টা থেকে সকাল ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও সরঞ্জাম উদ্ধার করা হয়।উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিবরণ ইয়াবা ট্যাবলেট ১৯ পিস,হিরোইন ০১ পুরিয়া, হিরোইন বিক্রির হিসাব রেজিস্টার ০২টি, হিরোইন মাপার মেশিন ০২টি, নগদ টাকা ৫,৫০০ টাকা, মোবাইল ফোন ০৪টি ও মোটরসাইকেল  ০২টি।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে ধর্মপাশা সেনাবাহিনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা