November 26, 2026, 8:25 am
শিরোনামঃ
সর্বোত্তম কথা হলো কুরআন! ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক

টাঙ্গুয়ার হাওরের রক্তি নদীতে পর্যটকবাহী হাউসবোটে আগুন

রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি :

তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর এলাকায় পর্যটকবাহী হাউসবোটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১১টার দিকে আনোয়ারপুর ব্রিজ সংলগ্ন রক্তি নদীর তীরে এ দুর্ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের সময় ‘মাছরাঙা’ নামের হাউসবোটটিতে কোনো পর্যটক না থাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে আগুনে নৌযানটির ভেতরের অধিকাংশ আসবাবপত্র ও সরঞ্জাম পুড়ে গেছে বলে জানা গেছে।

টাঙ্গুয়ার হাওরের পর্যটকবাহী নৌ-সমিতির সভাপতি রব্বানী জানান, সকালে ‘মাছরাঙা’সহ আরও একটি হাউসবোট নদীর তীরে নোঙর করে মেরামতের কাজ চলছিল। সে সময় নৌকায় কেবল মিস্ত্রি ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। হঠাৎ হাউসবোটের পেছনের অংশে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন দাউদাউ করে ছড়িয়ে পড়ে এবং পুরো নৌযানকে গ্রাস করে।

তিনি আরও বলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। আনোয়ারপুর বাজারের ব্যবসায়ী ও আশপাশের লোকজনের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ততক্ষণে হাউসবোটের অভ্যন্তরের বেশিরভাগ কাঠামো ও সরঞ্জাম পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

তাহিরপুর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, ‘মাছরাঙা’ নামের একটি হাউসবোটে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও আগুনের প্রকৃত কারণ তদন্ত করে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

উল্লেখ্য, টাঙ্গুয়ার হাওর দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র। প্রতি মৌসুমে হাজারো পর্যটক হাউসবোটে করে হাওরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসেন। এ ঘটনার পর পর্যটন সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা