November 7, 2026, 10:21 pm
শিরোনামঃ
টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানা ও বন্দিশালা উচ্ছেদে যৌথ বাহিনীর অভিযান তকানিয়ায় মাদ্রাসার শিক্ষাসফরের বাস খাদে, শিক্ষিকাসহ নিহত ২, আহত অন্তত ৩০ খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা বিআরটিসি বাসে আগুন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে পুলিশ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে এক দিনে গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর গ্যাং সদস্য নিউ জিল্যান্ডের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, সরকার গঠনে ছোট দলগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমাতে মধ্যস্থতা অব্যাহত রাখার কথা জানাল কাতার কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, বিদ্যুৎ ও পানি সরবরাহে বিপর্যয় রক্ষণাবেক্ষণ শেষে জাতীয় গ্রিডে ফিরল সামিটের এলএনজি সরবরাহ গ্রামপুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা, অবসরকালীন সুবিধাও বৃদ্ধি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর

কোটচাঁদপুরে ৫০ মণ্ডপে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি :

আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মুখর হতে যাচ্ছে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা। শারদীয় দুর্গাপূজাকে ঘিরে উপজেলার ৫০টি পূজামণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমা সাজানো, প্যান্ডেল নির্মাণ ও আলোকসজ্জাসহ বিভিন্ন কাজে ব্যস্ত সময় পার করছেন আয়োজকেরা।

আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া দুর্গাপূজাকে ঘিরে উপজেলার গ্রাম-গঞ্জ, হাটবাজার ও পাড়া-মহল্লায় বিরাজ করছে উৎসবের আমেজ। পূজার দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে প্রস্তুতি ও মানুষের উৎসাহ-উদ্দীপনা।

উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে দেখা গেছে, প্রতিমা নির্মাণ ও রং করার কাজ প্রায় শেষ পর্যায়ে। কোথাও চলছে মণ্ডপের সাজসজ্জা, কোথাও লাগানো হচ্ছে রঙিন বাতি। পাশাপাশি প্যান্ডেল ও তোরণ নির্মাণের কাজও এগিয়ে চলছে। পূজা উদ্‌যাপন কমিটির সদস্যরা নিজেদের মধ্যে দায়িত্ব ভাগ করে নিয়ে নির্ধারিত সময়ের মধ্যে সব প্রস্তুতি শেষ করতে কাজ করছেন।

দুর্গাপূজাকে কেন্দ্র করে শিশু-কিশোর থেকে শুরু করে নারী-পুরুষ ও বয়োজ্যেষ্ঠদের মধ্যেও দেখা যাচ্ছে উৎসাহ। ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি পরিবার-পরিজন ও আত্মীয়স্বজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে প্রস্তুতি নিচ্ছেন সনাতন ধর্মাবলম্বীরা।

এদিকে পূজাকে সামনে রেখে কোটচাঁদপুরের বিভিন্ন বাজার ও বিপণিবিতানে বাড়ছে ক্রেতাদের আনাগোনা। নতুন পোশাক, শাড়ি, থ্রি-পিস, জুতা-স্যান্ডেল ও প্রসাধনসামগ্রী কিনতে দোকানগুলোতে ভিড় করছেন ক্রেতারা। পরিবারের সদস্যদের জন্য পছন্দের পোশাক কেনার পাশাপাশি শিশুদের পোশাক ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী কেনাকাটাও চলছে।

দোকানিরাও ক্রেতাদের চাহিদা বিবেচনায় বিভিন্ন ধরনের পণ্য সাজিয়ে রেখেছেন। কেনাকাটাকে ঘিরে বাজারগুলোতে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

সব মিলিয়ে দুর্গাপূজাকে ঘিরে কোটচাঁদপুরজুড়ে এখন সাজসজ্জা ও প্রস্তুতির ব্যস্ততা। প্রতিমা, মণ্ডপ ও আলোকসজ্জার কাজ নির্ধারিত সময়ে শেষ করে আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদ্‌যাপনের প্রত্যাশা করছেন আয়োজকেরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা