November 23, 2026, 12:03 pm
শিরোনামঃ
শেনজেনে ট্রাম্প, শি জিনপিং ও পুতিনের ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক, পারমাণবিক ঝুঁকি কমানো নিয়ে আলোচনা রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করল আন্তর্জাতিক বিচার আদালত, ঐতিহাসিক রায় সংবিধান সংশোধন করে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার প্রস্তাব বিবেচনার কথা বললেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বিএনপির সঙ্গে যুগপৎ আওয়ামী লীগবিরোধী কর্মসূচি থেকে সরে আসার কারণ ব্যাখ্যা করল জামায়াত সোমবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করছেন প্রধানমন্ত্রী হাম-সদৃশ উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, দেশে মোট মৃতের সংখ্যা ১ হাজার ৩৫২ ডিজিটাল কনটেন্টে জ্ঞান ও ইতিবাচক চিন্তার প্রসারে শেখ মোহাম্মদ জাকারিয়া সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু, বসবেনা কোন মেলা ২০৩১ সালের মধ্যে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য প্রধানমন্ত্রীর, তৈরি হবে ২৫ হাজার নতুন উদ্যোক্তা চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন রকেট তৈরির রা.সায়নিক, ইন্দোনেশিয়ায় আটক; দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ

চিলমারীতে বৃষ্টির জন্য খোলা আকাশের নিচে বিশেষ নামাজ আদায়

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ 

সারাদেশে প্রচন্ড তাপদাহে নাভিশ্বাসে উঠেছে জনজীবন। কমছেই না তাপমাত্রার, কিন্তু পারদ উল্টো দিন দিন বাড়ছে আবারও গরম ও তাপদাহ। বৃষ্টির আশায় প্রহর গুনছেন সারা দেশে লক্ষ লক্ষ মানুষ।

এদিকে বৃষ্টির আশায় বিশেষ নামাজ (সালাতুল ইস্তেসখার) আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এসময় মুসল্লিরা নামাজের পরে আল্লাহর দরবারে দু’হাত তুলে প্রাণ খুলে কান্না করেন এবং বৃষ্টির জন্য দোয়া ও করেন।

আজ বৃহস্পতিবার (২৫শে এপ্রিল) সকাল ১০টায় উপজেলার বালাবাড়ী হাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠে খোলা আকাশের নিচে ইস্তেসখার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

বিশেষ এই নামাজে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা কয়েকশত মুসল্লীরা এই নামাজে অংশগ্রহণ করেন।

নামাজে ইমামতি করেন মাওলানা মোঃ শওকত আলী মণ্ডল, খতিব বাইতুর নুর সরকার পাড়া জামে মসজিদ, চিলমারী।

নামাজ শেষে বৃষ্টির আশায় বিশেষ মোনাজাত করেন। মাওলানা মুফতি মোঃ আব্দুল আজিজ আকন্দ, সুপার পাত্রখাতা রিয়াজুল জান্নাত দাখিল মাদ্রাসা।

এ সময় মুসল্লিরা কাঁদতে কাঁদতে আল্লাহর দরবারে দুই হাত তুলে চিলমারী উপজেলাসহ সারা বাংলাদেশে বৃষ্টি বর্ষণের জন্য দোয়া করেন। দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ, পশু,পাখিরাও পানির জন্য খুব বিপদে আছে। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ তায়ালা সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। আল্লাহর কাছে চাইলে তিনি অনেক খুশি হন। আর চাওয়াটাকে আরবিতে সালাতুল ইস্তেসখার বলা হয় অর্থাৎ পানির জন্য দোয়া করা। তিনি আরও বলেন, রাসুল (সা:) এই নামাজের সময় তার দুহাত উল্টো করে মোনাজাত করতেন। তার মানে তিনি পরিস্থিতির পরিবর্তন চাচ্ছেন। আমরাও উনার মতো করে করার চেষ্টা করেছি।

এ সময় উপস্থিত অনেকে বলেন, আমরা আল্লাহর তায়ালা কাছে বৃষ্টির জন্য, নামাজ আদায় করে দোয়া করেছি, তিনি চাইলে আমাদের জন্য বৃষ্টি দিতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা