November 7, 2026, 1:33 am
শিরোনামঃ
শ্রমিক অসন্তোষের পর স্বাভাবিক হচ্ছে পোশাকশিল্প, কাজে ফিরেছেন শ্রমিকরা আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: দেশব্যাপী সরকারি কর্মসূচি, নয়া পল্টনে বিএনপির সমাবেশ একটি বাহিনীকে দুর্বল করার নীরব কৌশল : নেতৃত্বের বিরুদ্ধে অপপ্রচার, সৈনিকদের মনোবল ও চেইন অব কমান্ড ধ্বংসের আশঙ্কা মতলব উত্তরের মোঃ কাউছার আলমের “Hello World”’—এক অ্যাপেই মিলছে নানা ডিজিটাল সেবা সামাজিক কাজে রাজনীতির বিভাজন নয়, চাই সম্প্রীতি ও অংশগ্রহণ জিনা, ব্যভিচার ও সমকামিতা সম্পর্কে পবিত্র কোরআন কী বলে? আজম-মামুন-সুজন : এক বাল্য বন্ধনের গল্প প্রথম টেস্টে মুশফিকুর রহিমকে ছাড়াই ব্যাটিংয়ে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে লাঞ্চে বাংলাদেশের সংগ্রহ ৯৬/২ ঘূর্ণিঝড় ‘আর্নব’ ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম, বাংলাদেশের সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত

ছেংগারচরে মলমপার্টির সদস্য আটক, অটোরিক্সা উদ্ধার

মতলব উত্তর প্রতিনিধি:
Oplus_131072

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আবারও সক্রিয় হলো মলমপার্টি। উপজেলার ছেংগারচর বাজারে প্রকাশ্যে অটোরিক্সা ছিনতাইয়ের চেষ্টাকালে স্থানীয় জনতার সহযোগিতায় মলমপার্টির এক সদস্যকে আটক করেছে পুলিশ।

ঘটনা ঘটেছে শনিবার (০৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে ছেংগারচর বাজার ফলের বাজারের সামনে। সাদুল্যাপুর কবির মেম্বার বাড়ির মৃত ইউসুফ প্রধান মুসলিম মিয়া (৫৪), তিনি অটোরিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে চারটার দিকে পাঁচজন মলমপার্টির সদস্য বেলতলী এলাকা থেকে ছেংগারচর বাজারে আসার জন্য মুসলিম মিয়ার অটোরিক্সা ভাড়া করে। বাজারের কাছাকাছি এসে তিনজন নেমে যায়। এসময় তারা কৌশলে মুসলিম মিয়াকে কলা ও পানি খেতে দেয়। পরে বাজারে পৌঁছে দুই সদস্য তাকে এক হাজার টাকার নোট দিয়ে এক কেজি আঙ্গুর কিনতে বলে। মুসলিম মিয়া দোকানে ঢুকে আঙ্গুর কিনতে গেলে তারা অটোরিক্সা নিয়ে পালানোর চেষ্টা করে। মুসলিম মিয়া চোর চোর বলে চিৎকার করলে ছেংগারচর বাজার চৌরাস্তায় স্থানীয় জনতা ধাওয়া দিয়ে মলমপার্টির সদস্য সিরাজ মিয়াকে (৬২) আটক করে। তার বাড়ি ভোলা জেলার লালমোহন থানাধীন পূর্ব চরমোদ মতাহার বাবর আলী বাড়ীতে। জনতা আটককৃতকে গণধোলাই দিলে খবর পেয়ে মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অটোরিক্সাসহ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এসময় মুসলিম মিয়াকে স্থানীয়রা অবচেতন অবস্থায় দেখতে পায়। পুলিশ তাকে চিকিৎসার জন্য ব্যবস্থা করে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক জানান, এটি একটি পরিকল্পিত মলমপার্টির ছিনতাই চক্রান্ত ছিল। স্থানীয়দের সহযোগিতায় আমরা একজনকে আটক করতে সক্ষম হয়েছি। অটোরিক্সাটিও উদ্ধার করা হয়েছে। ভিকটিমকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আটক আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে এবং বাকি সদস্যদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা