November 7, 2026, 1:42 am
শিরোনামঃ
শ্রমিক অসন্তোষের পর স্বাভাবিক হচ্ছে পোশাকশিল্প, কাজে ফিরেছেন শ্রমিকরা আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: দেশব্যাপী সরকারি কর্মসূচি, নয়া পল্টনে বিএনপির সমাবেশ একটি বাহিনীকে দুর্বল করার নীরব কৌশল : নেতৃত্বের বিরুদ্ধে অপপ্রচার, সৈনিকদের মনোবল ও চেইন অব কমান্ড ধ্বংসের আশঙ্কা মতলব উত্তরের মোঃ কাউছার আলমের “Hello World”’—এক অ্যাপেই মিলছে নানা ডিজিটাল সেবা সামাজিক কাজে রাজনীতির বিভাজন নয়, চাই সম্প্রীতি ও অংশগ্রহণ জিনা, ব্যভিচার ও সমকামিতা সম্পর্কে পবিত্র কোরআন কী বলে? আজম-মামুন-সুজন : এক বাল্য বন্ধনের গল্প প্রথম টেস্টে মুশফিকুর রহিমকে ছাড়াই ব্যাটিংয়ে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে লাঞ্চে বাংলাদেশের সংগ্রহ ৯৬/২ ঘূর্ণিঝড় ‘আর্নব’ ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম, বাংলাদেশের সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত

“জনগণই আমার অভিভাবক”—পথসভায় বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুল

রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি :
Exif_JPEG_420

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-১ আসনে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ব্যাপক পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী মধ্যনগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ বাজার এলাকায় এ পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভাগুলো সুনই বাজার, গাছতলা বাজার, গাবীবটতলা, বাদশাগঞ্জ বাজার, আহম্মদপুর বাজারসহ উপজেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এসব পথসভা প্রাণবন্ত হয়ে ওঠে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত পথসভায় সভাপতিত্ব করেন সেলবরষ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী। যুগ্ম আহ্বায়ক মনতাজুর রহমান কাজলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী (২২৪, সুনামগঞ্জ-১ আসন — ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলা) জননেতা কামরুজ্জামান কামরুল।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির জেলা কমিটির সদস্য ও সাবেক ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালিব খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল হক, যুগ্ম আহ্বায়ক এস এম রহমত, নুরুল ইসলাম বিএসসি, জুলফিকার আলী ভুট্টো, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম কামাল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলমগীর কবির, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আহমদ হুমায়ুন কবির রুবেল, সেলবরষ ইউনিয়ন বিএনপির সদস্য আবু তাহের সোনা মিয়া, হামিদুল ইসলাম রতন, ওয়াহিদুল ইসলাম, নাসির মিয়া, ইউনিয়ন যুবদলের সভাপতি আহমদ আলী, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, বাদশাগঞ্জ ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক নাজমুল ইসলাম তপু, সাবেক যুবদল সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে কামরুজ্জামান কামরুল বলেন,“জনগণই আমার প্রকৃত অভিভাবক। আপনাদের ভালোবাসা, সমর্থন ও দোয়াই আমাকে এগিয়ে যাওয়ার শক্তি জোগায়। আগামী দিনে একটি গণতান্ত্রিক, মানবিক ও উন্নত বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন।”

তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই বিএনপির মূল লক্ষ্য। এ লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

পথসভাগুলোতে বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন এবং নির্বাচনকে সামনে রেখে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা