November 23, 2026, 1:07 pm
শিরোনামঃ
শেনজেনে ট্রাম্প, শি জিনপিং ও পুতিনের ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক, পারমাণবিক ঝুঁকি কমানো নিয়ে আলোচনা রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করল আন্তর্জাতিক বিচার আদালত, ঐতিহাসিক রায় সংবিধান সংশোধন করে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার প্রস্তাব বিবেচনার কথা বললেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বিএনপির সঙ্গে যুগপৎ আওয়ামী লীগবিরোধী কর্মসূচি থেকে সরে আসার কারণ ব্যাখ্যা করল জামায়াত সোমবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করছেন প্রধানমন্ত্রী হাম-সদৃশ উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, দেশে মোট মৃতের সংখ্যা ১ হাজার ৩৫২ ডিজিটাল কনটেন্টে জ্ঞান ও ইতিবাচক চিন্তার প্রসারে শেখ মোহাম্মদ জাকারিয়া সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু, বসবেনা কোন মেলা ২০৩১ সালের মধ্যে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য প্রধানমন্ত্রীর, তৈরি হবে ২৫ হাজার নতুন উদ্যোক্তা চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন রকেট তৈরির রা.সায়নিক, ইন্দোনেশিয়ায় আটক; দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ

ঝিনাইদহের কোটচাঁদপুর দুই বছরের সাজার ভয়ে ১৫ বছর পলাতক দিন মণ্ডল;অবশেষে ধরা

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি :

দুই বছরের সাজা থেকে বাঁচতে ১৫ বছর পালিয়ে ছিলেন দিন মণ্ডল (২৫)।

তবে পালিয়েও শেষ রক্ষা পেলেন না। গতকাল রোববার ঝিনাইদহের কোটচাঁদপুর থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব।

জানা যায়,২০০৯ সালে দিন মণ্ডল মাদক মামলায় গ্রেপ্তার হন। এরপর জামিনে বাড়িতে আসেন। ওই মামলায় দিন মণ্ডলের দুই বছরের সাজা হয়। পরে নিজ বাড়ি মহেশপুরের ন্যাপা গ্রাম ছেড়ে কোটচাঁদপুরের শিব নগর গ্রামে দীর্ঘ ১৫ বছর পরিবার নিয়ে বসবাস করেন।

গতকাল রোববার ঝিনাইদহ র‍্যাব-৬ গোপন সংবাদে জানতে পারে, সাজাপ্রাপ্ত দিন মণ্ডল কোটচাঁদপুরের লক্ষ্মীপুর বাজারে আত্মগোপনে আছেন। দুপুরের দিকে অভিযান চালিয়ে তাঁকে আটক করে র‍্যাব। পরে তাঁকে মহেশপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মহেশপুর থানার পুলিশ পরিদর্শক মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘খবরটি শুনেছি। এরপর থানা থেকে র‍্যাব-৬ ক্যাম্পে আসামি আনতে পুলিশ পাঠানো হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা