November 22, 2026, 11:10 pm
শিরোনামঃ
শেনজেনে ট্রাম্প, শি জিনপিং ও পুতিনের ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক, পারমাণবিক ঝুঁকি কমানো নিয়ে আলোচনা রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করল আন্তর্জাতিক বিচার আদালত, ঐতিহাসিক রায় সংবিধান সংশোধন করে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার প্রস্তাব বিবেচনার কথা বললেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বিএনপির সঙ্গে যুগপৎ আওয়ামী লীগবিরোধী কর্মসূচি থেকে সরে আসার কারণ ব্যাখ্যা করল জামায়াত সোমবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করছেন প্রধানমন্ত্রী হাম-সদৃশ উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, দেশে মোট মৃতের সংখ্যা ১ হাজার ৩৫২ ডিজিটাল কনটেন্টে জ্ঞান ও ইতিবাচক চিন্তার প্রসারে শেখ মোহাম্মদ জাকারিয়া সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু, বসবেনা কোন মেলা ২০৩১ সালের মধ্যে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য প্রধানমন্ত্রীর, তৈরি হবে ২৫ হাজার নতুন উদ্যোক্তা চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন রকেট তৈরির রা.সায়নিক, ইন্দোনেশিয়ায় আটক; দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক মাতৃভাষা দিবস পালিত

বিশেষ প্রতিনিধি, চট্রগ্রাম :

চট্টগ্রামের বোয়ালখালীতে একুশে পদকে ভূষিত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক লোকশিল্পী বিনয়বাঁশী জলদাস স্মরণে প্রতিষ্ঠিত লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র উদ্যোগে মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বোয়ালখালী উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে যথাযথ মর্যাদায় ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে “শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” পালন করেছেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী।

এ সময় পুষ্পস্তবক অর্পণ শেষে এক মিনিট নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান শিল্পীগোষ্ঠীর নেত্রীবৃন্দ।

এতে উপস্থিত ছিলেন- সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ও সাধারণ সম্পাদক, শিল্পী, সংগঠক কবি ও বোয়ালখালী প্রেসক্লাবের সদস্য সাংবাদিক শ্রী বিপ্লব জলদাস, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষক সত্যপ্রিয় শীল, সাংবাদিক এসএম শাহেদ হোসাইন ছোটন,  সাংগঠনিক সম্পাদক আশুতোষ দাস, সংস্কৃতি কর্মী শ্যামাপ্রসাদ দাশগুপ্ত, সদস্য অর্পিতা ঘোষ, সাগর দেবনাথ, অদিতি দাস মৃত্তিকা, আরিয়া দাস পিউ প্রমুখ।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা