November 6, 2026, 1:36 pm
শিরোনামঃ
একটি বাহিনীকে দুর্বল করার নীরব কৌশল : নেতৃত্বের বিরুদ্ধে অপপ্রচার, সৈনিকদের মনোবল ও চেইন অব কমান্ড ধ্বংসের আশঙ্কা মতলব উত্তরের মোঃ কাউছার আলমের “Hello World”’—এক অ্যাপেই মিলছে নানা ডিজিটাল সেবা সামাজিক কাজে রাজনীতির বিভাজন নয়, চাই সম্প্রীতি ও অংশগ্রহণ জিনা, ব্যভিচার ও সমকামিতা সম্পর্কে পবিত্র কোরআন কী বলে? আজম-মামুন-সুজন : এক বাল্য বন্ধনের গল্প প্রথম টেস্টে মুশফিকুর রহিমকে ছাড়াই ব্যাটিংয়ে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে লাঞ্চে বাংলাদেশের সংগ্রহ ৯৬/২ ঘূর্ণিঝড় ‘আর্নব’ ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম, বাংলাদেশের সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত ইন্দোনেশিয়ায় বনাঞ্চলের আগুন নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ ইরানের কাছে যুদ্ধ অবসানের নতুন প্রস্তাব, তেহরানের বক্তব্য—ধারণাগুলো গ্রহণযোগ্য নয়

বুড়িচংয়ে  অস্থির সবজির বাজারে দিশেহারা নিম্ন আয়ের মানুষ!

মোঃ আবদুল্লাহ, বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লার বুড়িচংয়ে সবজিসহ নিত্য পণ্যের বাজারে অস্থিরতা বিরাজ করছে। অস্থির নিত্য পণ্যের বাজারে দিশেহারা হয়ে চরম বিপাকে পড়েছে খেটে খাওয়া দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ।

উপজেলার বিভিন্ন  বাজার  ঘুরে দেখা যায়,  ১০০ টাকার নিচে  মিলছে না কোন সবজি।  এতে বাজার খরচের সাথে আয়ের সঙ্গতি করতে পারছেন না পেশাজীবীরা।

শুক্রবার  (১৮অক্টোবর) উপজেলার কয়কটি  বাজার ঘুরে দেখা যায়, বেগুন ১৩০ টাকা থেকে ১৫০ টাকা,লাউ ১ পিস ১০০  টাকা, করলা ১০০ টাকা কেজি  , আলু ৬৫ থেকে ৭০ টাকা, কাঁকরোল ১০০-১১০ টাকা , ঢেড়স ৮০  থেকে১০০ টাকা, শশা ৭০-৮০  টাকা  কেজি দরে বিক্রি হচ্ছে।

কাঁচা মরিচ ৪৫০ টাকা থেকে ৫০০ টাকা ও ধনে পাতা ৩০ টাকা থেকে ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ৫০ থেকে ৫৫টাকা হালিতে বিক্রি হচ্ছে ডিম।

পেঁয়াজের ঝাঁঝ বেড়ে প্রতি কেজি ১১০ টাকা থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে, আদা ২২০ টাকা থেকে ২৪০ টাকা , রসুন ২১০ টাকা থেকে ২৩০ টাকায় বিক্রি হচ্ছে।

আরিফ মিয়া নামে এক ক্রেতা জানান, বাজারে সব ধরনের সবজির দাম দ্বিগুণ হয়েছে। দাম দ্বিগুণ হলেও আয় রোজগার বাড়েনি। এতে পরিবারের খরচ চালাতে হিমশিম খাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা