November 22, 2026, 4:13 pm
শিরোনামঃ
শেনজেনে ট্রাম্প, শি জিনপিং ও পুতিনের ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক, পারমাণবিক ঝুঁকি কমানো নিয়ে আলোচনা রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করল আন্তর্জাতিক বিচার আদালত, ঐতিহাসিক রায় সংবিধান সংশোধন করে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার প্রস্তাব বিবেচনার কথা বললেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বিএনপির সঙ্গে যুগপৎ আওয়ামী লীগবিরোধী কর্মসূচি থেকে সরে আসার কারণ ব্যাখ্যা করল জামায়াত সোমবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করছেন প্রধানমন্ত্রী হাম-সদৃশ উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, দেশে মোট মৃতের সংখ্যা ১ হাজার ৩৫২ ডিজিটাল কনটেন্টে জ্ঞান ও ইতিবাচক চিন্তার প্রসারে শেখ মোহাম্মদ জাকারিয়া সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু, বসবেনা কোন মেলা ২০৩১ সালের মধ্যে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য প্রধানমন্ত্রীর, তৈরি হবে ২৫ হাজার নতুন উদ্যোক্তা চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন রকেট তৈরির রা.সায়নিক, ইন্দোনেশিয়ায় আটক; দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ

বুড়িচংয়ে তৃষ্ণা মেটাচ্ছে তাল শাস বেড়েছে চাহিদা

মোঃ আবদুল্লাহ, বুড়িচং প্রতিনিধি।।

কুমিল্লার বুড়িচং উপজেলায় বিভিন্ন এলাকায় গরমের হাত থেকে দেহকে সতেজ রাখতে ভিড় জমাচ্ছেন কচি তালের শাঁস কিনতে ভোক্তারা।

এটি খেতে নরম,সুস্বাদু এবং পুষ্টিগুণ সমৃদ্ধ গরমে শরীরের পানি শূন্যতা দূর করতে সহায়ক ভূমিকা রাখে এই ফলটি। মধুমাসে জ্যৈষ্ঠতে আম,লিচু,কাঁঠালের পাশাপাশি হরেক রকমের সুস্বাদু ফলের সঙ্গে রয়েছে তাল শাঁসও। তালের শাঁস অতি সুস্বাদু হওয়ায় সকল শ্রেণীর মানুষের মাঝে একটি খুব জনপ্রিয় ফল।

উপজেলায় বিভিন্ন বাজারে কচি তালের শাঁস খুবই চোখে পড়েছে।

উপজেলায় বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, ছোট ছোট কাঁচা তালে ভরা বাজার। বাজারের ধারে,রাস্তায় পাশে,জনসমাগম বেশি এমন স্থানগুলোতে এখন শোভা পাচ্ছে এসব তাল ফল। আবার কোথাও কোথাও ভ্যানযোগে গ্রামাঞ্চলে ঘুরে ঘুরে তাল শাঁস বিক্রি করতে দেখা যাচ্ছে।

বিভিন্ন এলাকায় থেকে তালের শাঁস সংগ্রহ করে ক্রেতাদের চাহিদা পূরনে প্রতিদিন সকাল থেকে  বিকাল পর্যন্ত তারা বিভিন্ন স্থানে বসে প্রতিজন প্রায় ২০০থেকে ৩০০ তাল বিক্রি করছেন।

কামাল হোসেন বলেন, এখন তালের মৌসুম হওয়ায় গ্রামের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে পাড়া মহল্লার, হাট বাজারে বিক্রি করে থাকেন। এখন গরম বেশি থাকায় তাল শাঁসের চাহিদা বেড়েছে। প্রতিদিন গড়ে ৩০০/৪০০কাঁচা তাল বিক্রি করে থাকেন তারা। প্রতি পিছ ২০/৩০ টাকা করে বিক্রি করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা