November 22, 2026, 6:10 pm
শিরোনামঃ
শেনজেনে ট্রাম্প, শি জিনপিং ও পুতিনের ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক, পারমাণবিক ঝুঁকি কমানো নিয়ে আলোচনা রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করল আন্তর্জাতিক বিচার আদালত, ঐতিহাসিক রায় সংবিধান সংশোধন করে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার প্রস্তাব বিবেচনার কথা বললেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বিএনপির সঙ্গে যুগপৎ আওয়ামী লীগবিরোধী কর্মসূচি থেকে সরে আসার কারণ ব্যাখ্যা করল জামায়াত সোমবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করছেন প্রধানমন্ত্রী হাম-সদৃশ উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, দেশে মোট মৃতের সংখ্যা ১ হাজার ৩৫২ ডিজিটাল কনটেন্টে জ্ঞান ও ইতিবাচক চিন্তার প্রসারে শেখ মোহাম্মদ জাকারিয়া সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু, বসবেনা কোন মেলা ২০৩১ সালের মধ্যে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য প্রধানমন্ত্রীর, তৈরি হবে ২৫ হাজার নতুন উদ্যোক্তা চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন রকেট তৈরির রা.সায়নিক, ইন্দোনেশিয়ায় আটক; দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ

ব্যাটিং বিপর্যয়ে ত্রিদেশীয় সিরিজ থেকে বিদায় বাংলাদেশের, ফাইনালে আফগানিস্তান

খেলাধুলা ডেস্ক :

সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে আফগানিস্তানের কাছে সাত উইকেটে হেরে ফাইনালে ওঠার সুযোগ হারিয়েছে বাংলাদেশ।

গতকাল বুধবারের ম্যাচে প্রথমে ব্যাট করে বাংলাদেশ ৪১ দশমিক ২ ওভারে মাত্র ১৬০ রানে অলআউট হয়। জবাবে আফগানিস্তান ৩৫ দশমিক ৩ ওভারে তিন উইকেট হারিয়ে লক্ষ্য অতিক্রম করে।

বাংলাদেশের ইনিংসের শুরুটাই ছিল বিপর্যয়কর। প্রথম সাত ওভারের মধ্যেই দলের চারটি উইকেট পড়ে যায়। তানজিদ হাসান ও সৌম্য সরকার দ্রুত ফিরে যাওয়ার পর নাজমুল হোসেন শান্ত এবং অধিনায়ক তাওহিদ হৃদয়ও বড় ইনিংস গড়তে পারেননি। একপর্যায়ে ২৮ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

এরপর সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমন পঞ্চম উইকেটে ৯৩ রানের জুটি গড়ে দলকে কিছুটা সামাল দেন। সাইফ করেন ৪১ রান। ইমন ৭০ রানের লড়াকু ইনিংস খেলেন। তবে তাঁর বিদায়ের পর শেষ পাঁচ উইকেট হারাতে বাংলাদেশ যোগ করতে পেরেছে মাত্র ৩৯ রান।

আফগানিস্তানের হয়ে রশিদ খান চারটি উইকেট নিয়ে বাংলাদেশের ইনিংস গুটিয়ে দিতে বড় ভূমিকা রাখেন। জবাবে অধিনায়ক রহমত শাহ অপরাজিত ৬৭ রান করেন। ইব্রাহিম জাদরান ৩৪ এবং হাশমতউল্লাহ শহিদি অপরাজিত ৩৬ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

বাংলাদেশের সামনে ফাইনালে ওঠার জন্য শুধু জেতাই যথেষ্ট ছিল না; নেট রানরেটের হিসাবেও বড় ব্যবধানে জয়ের প্রয়োজন ছিল। কিন্তু ব্যাটিংয়ের শুরুতে ধস নামায় সেই লক্ষ্য পূরণের সুযোগ তৈরি হয়নি। এর আগে জিম্বাবুয়ের কাছেও ৯৯ রানে হেরেছিল বাংলাদেশ। আফগানিস্তান এখন শুক্রবারের ফাইনালে জিম্বাবুয়ের মুখোমুখি হবে।

সূত্র: [দ্য ডেইলি স্টার]


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা