চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড যৌথভাবে এ অভিযান অভিযান চালিয়ে ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও খুঁটি জাল জব্দ করা হয়েছে। পরে সেগুলো আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।
উপজেলার মেঘনা নদীতে শনিবার সকাল ৯টা থেকে বিকেল ১২ টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, জাটকা সংরক্ষণ অভিযানে মেঘনা নদীর মোহনপুর, দশানী, বাহেরচর, অভিযান পরিচালনা করে ১০ হাজার মিটার কারেন্ট জাল ও খুঁটি জাল জব্ধ করা হয় ও পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এ সময় মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আমিনুল ইসলাম মিয়াজি, মোহনপুর কোস্টগার্ড আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার মো. কাইয়ুম উপস্থিত ছিলেন।