November 23, 2026, 3:13 am
শিরোনামঃ
শেনজেনে ট্রাম্প, শি জিনপিং ও পুতিনের ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক, পারমাণবিক ঝুঁকি কমানো নিয়ে আলোচনা রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করল আন্তর্জাতিক বিচার আদালত, ঐতিহাসিক রায় সংবিধান সংশোধন করে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার প্রস্তাব বিবেচনার কথা বললেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বিএনপির সঙ্গে যুগপৎ আওয়ামী লীগবিরোধী কর্মসূচি থেকে সরে আসার কারণ ব্যাখ্যা করল জামায়াত সোমবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করছেন প্রধানমন্ত্রী হাম-সদৃশ উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, দেশে মোট মৃতের সংখ্যা ১ হাজার ৩৫২ ডিজিটাল কনটেন্টে জ্ঞান ও ইতিবাচক চিন্তার প্রসারে শেখ মোহাম্মদ জাকারিয়া সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু, বসবেনা কোন মেলা ২০৩১ সালের মধ্যে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য প্রধানমন্ত্রীর, তৈরি হবে ২৫ হাজার নতুন উদ্যোক্তা চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন রকেট তৈরির রা.সায়নিক, ইন্দোনেশিয়ায় আটক; দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ

মতলব উত্তরে কালীপুর লঞ্চঘাটের পন্টুনে উঠার খুঁটি ভাঙা ; লঞ্চে উঠতে যাত্রীদের ভোগান্তি

মমিনুল ইসলাম:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নের কালীপুর বাজার লঞ্চঘাটের টার্মিনালের পন্টুনের (জেটি) নিচের অংশের কয়েকটি খুঁটি ভেঙে বেহাল অবস্থায় আছে। এতে অনেক সময় শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীরা দুর্ঘটনার শিকার হন। এ টার্মিনাল দিয়ে প্রতিদিন হাজারের বেশি যাত্রী পারাপার হয়। কেউ না কেউ প্রতিদিনই দুর্ঘটনায় পড়েন।

একাধিকবার বিআইডব্লিউটিএর কর্মকর্তারা পরিদর্শন করলেও মেরামতের কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ। এতে স্থানীয় সাধারণ যাত্রীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

আনোয়ার হোসেন ও রহিমা বেগম সহ কয়েকজন লঞ্চ যাত্রী জানান, এই লঞ্চঘাট দিয়েই লঞ্চে করে আমারা নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ এ ঢাকায় যাতায়াত করি। কিন্তু লঞ্চঘাটের টার্মিনালের জেঠির সবগুলো খুঁটি ভেঙে নিচের দিকে হেলে পড়েছে। এখন খুব রিক্স নিয়ে লঞ্চঘাটে আসতে হয়।

লঞ্চঘাট ইজারাদার মিজানুর রহমান বলেন, টার্মিনালের পন্টুনের নিচের অংশের কয়েকটি খুঁটি ভাঙা। যাত্রীদের ওঠা-নামায় চরম ভোগান্তি পোহাতে হয়। এ বিষয়ে চাঁদপুর বিআইডব্লিউটিএর কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। তারা জানিয়েছেন, এই সমস্যার সমাধান করতে সময় লাগবে। এটা দরপত্র আহ্বানের মাধ্যমে সংস্কার করা হবে।

উপজেলার ষাটনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফেরদৌস আলম সরকার বলেন, এই টার্মিনাল দিয়ে প্রতিদিন বহু যাত্রী বিভিন্ন স্থানে যাতায়াত করেন। বেশ কিছুদিন হয়েছে লঞ্চঘাটের টার্মিনালের পন্টুনে নিচের অংশের কয়েটি খুটি ভেঙে যাওয়ার কারনে লঞ্চে উঠার সিড়িগুলো নিচের দিকে হেলে গেছে। এ বিষয়ে আমি চাঁদপুর  বিআইডব্লিউটিএর সঙ্গে কয়েকবার যোগাযোগ করেছি। তারা সংস্কারের আশ্বাস দিয়েছেন।

চাঁদপুর বিআইডব্লিউটিএর কাম-রক্ষণাবেক্ষণকারী তত্ত্বাবধায়ক মো. সাইফুল ইসলাম বলেন, টার্মিনালের পন্টুনে যাওয়ার খুঁটি ভেঙে যাওয়ার বিষয়টি আমরা জেনেছি। আশা করছি খুব দ্রুতই এটি সংস্কার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা