November 6, 2026, 2:07 pm
শিরোনামঃ
একটি বাহিনীকে দুর্বল করার নীরব কৌশল : নেতৃত্বের বিরুদ্ধে অপপ্রচার, সৈনিকদের মনোবল ও চেইন অব কমান্ড ধ্বংসের আশঙ্কা মতলব উত্তরের মোঃ কাউছার আলমের “Hello World”’—এক অ্যাপেই মিলছে নানা ডিজিটাল সেবা সামাজিক কাজে রাজনীতির বিভাজন নয়, চাই সম্প্রীতি ও অংশগ্রহণ জিনা, ব্যভিচার ও সমকামিতা সম্পর্কে পবিত্র কোরআন কী বলে? আজম-মামুন-সুজন : এক বাল্য বন্ধনের গল্প প্রথম টেস্টে মুশফিকুর রহিমকে ছাড়াই ব্যাটিংয়ে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে লাঞ্চে বাংলাদেশের সংগ্রহ ৯৬/২ ঘূর্ণিঝড় ‘আর্নব’ ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম, বাংলাদেশের সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত ইন্দোনেশিয়ায় বনাঞ্চলের আগুন নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ ইরানের কাছে যুদ্ধ অবসানের নতুন প্রস্তাব, তেহরানের বক্তব্য—ধারণাগুলো গ্রহণযোগ্য নয়

মতলব উত্তরে চোরাই মোটরসাইকেল উদ্ধার ; সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য গ্রেপ্তার!

মমিনুল ইসলাম:
Oplus_131072

চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একটি চোরাই মোটরসাইকেলসহ সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য রিয়াজ গাজী (৩২) কে গ্রেপ্তার করা হয়েছে।

আজ শুক্রবার (৮ আগস্ট) সকালে মতলব উত্তর উপজেলার মোহাম্মদপুর গ্রাম থেকে রিয়াজ গাজীকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ঐ গ্রামের ইয়ার আহম্মদ গাজীর ছেলে।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে শাহদুল্লাপুর ইউনিয়নের শাহ্ সোলেমান লেংটার মাজারের গেটের সামনে পাকা রাস্তার উপর থেকে ভুক্তভোগী মো. কালুর (২৪) কালো রঙের জিক্সার মোটরসাইকেল (রেজি নং- ঢাকা মেট্রো-ল-৬৪-৮১৯১) কৌশলে নিয়ে যায় রিয়াজ গাজী ও তার সহযোগীরা। এ ঘটনায় ভুক্তভোগী পরদিন থানায় অভিযোগ করলে মতলব উত্তর থানায় মামলা (নং-২৪, তাং-০৮/০৮/২০২৫, ধারা ৩৭৯/৩৪ পেনাল কোড) রুজু করা হয়।

অভিযোগের প্রেক্ষিতে মতলব উত্তর থানার এসআই মো. মিজানুর রহমান-৩, এএসআই সাজেদুর রহমান, এএসআই জহিরুল ইসলাম খন্দকারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে আসামি রিয়াজ গাজীকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোটরসাইকেলটি Suzuki GIXXER 155 FI ABS মডেলের, ইঞ্জিন নং BGA5-222277 ও চেসিস নং RMBL-ED13F-153521।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, আমরা মতলব উত্তরকে চোরমুক্ত ও অপরাধমুক্ত রাখতে বদ্ধপরিকর। যে কোনো অপরাধ সংঘটিত হলে দ্রুততম সময়ে অপরাধীদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধার করতে মতলব উত্তর থানা পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, আসামির বিরুদ্ধে আরও তথ্য সংগ্রহের জন্য তদন্ত অব্যাহত রয়েছে এবং সংঘবদ্ধ চোর চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা