November 22, 2026, 8:08 pm
শিরোনামঃ
শেনজেনে ট্রাম্প, শি জিনপিং ও পুতিনের ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক, পারমাণবিক ঝুঁকি কমানো নিয়ে আলোচনা রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করল আন্তর্জাতিক বিচার আদালত, ঐতিহাসিক রায় সংবিধান সংশোধন করে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার প্রস্তাব বিবেচনার কথা বললেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বিএনপির সঙ্গে যুগপৎ আওয়ামী লীগবিরোধী কর্মসূচি থেকে সরে আসার কারণ ব্যাখ্যা করল জামায়াত সোমবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করছেন প্রধানমন্ত্রী হাম-সদৃশ উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, দেশে মোট মৃতের সংখ্যা ১ হাজার ৩৫২ ডিজিটাল কনটেন্টে জ্ঞান ও ইতিবাচক চিন্তার প্রসারে শেখ মোহাম্মদ জাকারিয়া সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু, বসবেনা কোন মেলা ২০৩১ সালের মধ্যে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য প্রধানমন্ত্রীর, তৈরি হবে ২৫ হাজার নতুন উদ্যোক্তা চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন রকেট তৈরির রা.সায়নিক, ইন্দোনেশিয়ায় আটক; দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ

মতলব উত্তরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া

মমিনুল ইসলাম:
Oplus_131072

‘দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আলোচনা সভা এবং অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় সোমবার (১০ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ শোভিত বটতলার আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি।

সভাপতির বক্তব্যে ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, দুর্যোগ কাউকে বলে আসে না। যেকোন সময় যেকোনো ধরনের দুর্যোগ আসতে পারে। দুর্যোগ থেকে রক্ষা পেতে সবাইকে প্রস্তুত থাকতে হবে। প্রাকৃতিক দুর্যোগ অথবা যেকোন দুর্যোগ হোক না সব দুর্যোগের ব্যাপারে আগে প্রস্তুতি নেওয়া হলে অবশ্যই ক্ষতিগ্রস্ত কম হবেন। জান মাল নিরাপত্তার স্বার্থে সবাইকে সচেতনতা বৃদ্ধি করতে হবে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেলিম খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস, উপজেলা শিক্ষা কর্মকর্তা আক্তার হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা ফারুক আলম, আইসিটি কর্মকর্তা শাহজাহান, মতলব উত্তর ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়ার হাউজ ইন্সপেক্টর মো. নুরুল করিম, উপজেলা খাদ্য কর্মকর্তা সাখোয়াত হোসেন, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার আতিকুর রহমান, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তাসলিমা আক্তার প্রমুখ। এছাড়াও ফায়ার ফাইটার, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ মাঠে ভূমিকম্প পরবর্তী উদ্ধার কার্যক্রম ও অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ বিষয়ক বিভিন্ন কর্মকান্ডের মহড়া প্রদর্শন করা হয়। মহড়া প্রদর্শনের মাধ্যমে সাধারণ মানুষকে অগ্নিকাণ্ডের শুরুতে সাহসী ভূমিকায় ফায়ার এক্সটিংগুইসার ও ভেজা কাপড় বা ভেজা পাটের বস্তা ব্যবহারের মাধ্যমে প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে উৎসাহিত করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা