November 7, 2026, 11:06 pm
শিরোনামঃ
টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানা ও বন্দিশালা উচ্ছেদে যৌথ বাহিনীর অভিযান তকানিয়ায় মাদ্রাসার শিক্ষাসফরের বাস খাদে, শিক্ষিকাসহ নিহত ২, আহত অন্তত ৩০ খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা বিআরটিসি বাসে আগুন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে পুলিশ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে এক দিনে গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর গ্যাং সদস্য নিউ জিল্যান্ডের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, সরকার গঠনে ছোট দলগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমাতে মধ্যস্থতা অব্যাহত রাখার কথা জানাল কাতার কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, বিদ্যুৎ ও পানি সরবরাহে বিপর্যয় রক্ষণাবেক্ষণ শেষে জাতীয় গ্রিডে ফিরল সামিটের এলএনজি সরবরাহ গ্রামপুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা, অবসরকালীন সুবিধাও বৃদ্ধি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর

মতলব উত্তরে জামায়াতের পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত

মতলব উত্তর প্রতিনিধি:
Oplus_131072

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পথসভা ও গণসংযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে পৌরসভার ৮ নং ওয়ার্ডের বোর্ড স্কুল, ঢালীকান্দি, গৈপুর আদুরভিটি, জীবগাঁও জর্জনগর ও জীবগাঁও বাজার এলাকায় পৃথক পৃথক পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-০২ (মতলব উত্তর–মতলব দক্ষিণ) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডা. মোহাম্মদ আবদুল মোবিন।

তিনি বলেন, আমাদের রাজনীতি কোনো ব্যবসা নয়, পেশা নয়, মর্যাদার জন্য নয়; বরং একজন ঈমানদার হিসেবে এটি কর্তব্য। আল্লাহর সাথে ব্যবসা হলো প্রকৃত রাজনীতি। কুরআনে আল্লাহ বলেছেন, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলব যা তোমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করবে? সেটা হলো আল্লাহ ও তাঁর রাসূল (সা.)-এর প্রতি দৃঢ় ঈমান রাখা এবং নিজের সম্পদ ও জীবন দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করা।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব উত্তর উপজেলা সভাপতি আবুল বাশার দেওয়ান, সাধারণ সম্পাদক মেহেদী হাসান নাজির, সহ-সাধারণ সম্পাদক আলাউদ্দিন মিয়া, ছেংগারচর পৌর জামায়াত সভাপতি এইচ.এম. রবিউল আলম, সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান, প্রচার সম্পাদক বাবুল প্রধান, উপজেলা জামায়াত নেতা আবদুল লতিফ লিটনসহ অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা