November 23, 2026, 12:09 pm
শিরোনামঃ
শেনজেনে ট্রাম্প, শি জিনপিং ও পুতিনের ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক, পারমাণবিক ঝুঁকি কমানো নিয়ে আলোচনা রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করল আন্তর্জাতিক বিচার আদালত, ঐতিহাসিক রায় সংবিধান সংশোধন করে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার প্রস্তাব বিবেচনার কথা বললেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বিএনপির সঙ্গে যুগপৎ আওয়ামী লীগবিরোধী কর্মসূচি থেকে সরে আসার কারণ ব্যাখ্যা করল জামায়াত সোমবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করছেন প্রধানমন্ত্রী হাম-সদৃশ উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, দেশে মোট মৃতের সংখ্যা ১ হাজার ৩৫২ ডিজিটাল কনটেন্টে জ্ঞান ও ইতিবাচক চিন্তার প্রসারে শেখ মোহাম্মদ জাকারিয়া সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু, বসবেনা কোন মেলা ২০৩১ সালের মধ্যে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য প্রধানমন্ত্রীর, তৈরি হবে ২৫ হাজার নতুন উদ্যোক্তা চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন রকেট তৈরির রা.সায়নিক, ইন্দোনেশিয়ায় আটক; দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ

মতলব উত্তরে বিদেশি অস্ত্র, গোলাবারুদ, স্পিডবোট’সহ নদীপথের ত্রাস কিবরিয়া গ্যাংয়ের ৫ সহযোগী গ্রেপ্তার

মমিনুল ইসলাম:

চাঁদপুরের মতলব উত্তরে মোহনপুর এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত কিবরিয়া মিয়াজির পাঁচ সদস্যকে অস্ত্র, গোলাবারুদ, স্পিডবোট ও নগদ অর্থসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

আজ মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মতলব উত্তরের মোহনপুর লঞ্চঘাট সংলগ্ন নদীপথে দীর্ঘদিন ধরে কুখ্যাত ডাকাত কিবরিয়া মিয়াজির নেতৃত্বে একটি সংঘবদ্ধ ডাকাত চক্র নৌযানগুলোতে অস্ত্রের মুখে চাঁদাবাজি, ডাকাতি ও অপহরণের মতো অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকাল ১০টায় কোস্ট গার্ড আউটপোস্ট মোহনপুর কর্তৃক ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বাল্কহেডে ডাকাতির প্রস্তুতিকালে কিবরিয়া মিয়াজির পাঁচজন সহযোগীকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি শটগান, ১০ রাউন্ড তাজা গুলি, ২ রাউন্ড ফাঁকা কার্তুজ, ২টি ওয়াকি টকি, ৬টি মোবাইল ফোন, একটি স্পিডবোট এবং নগদ ৮৩ হাজার টাকা উদ্ধার করা হয়।

আটককৃতদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। জব্দ করা অস্ত্র ও আলামতসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানায় কোস্ট গার্ড।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, অভ্যন্তরীণ নৌপথকে নিরাপদ রাখার লক্ষ্যে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে। নদীপথে কোনো সন্ত্রাসী বা অপরাধীচক্রকে ছাড় দেওয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা