November 15, 2026, 9:27 am
শিরোনামঃ
কোরআন নিয়ে আমরা কি সত্যিই চিন্তা-ভাবনা করি? নারীর পর্দা কি কেবল মুসলমানদের জন্য, নাকি অন্য ধর্মেও প্রযোজ্য? শেনঝেনে একই টেবিলে বসতে পারেন ট্রাম্প, পুতিন ও শি জিনপিং; বিশ্বরাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের জোরালো ভূমিকা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় ৩০ মিলিয়ন ডলার পাওয়ার সুযোগ বাংলাদেশের, তবে অর্থায়ন এখনো নিশ্চিত নয় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত মজুরি বৃদ্ধির দাবিতে আবারও গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, ১১ কারখানায় ছুটি ঘোষণা খাগড়াছড়ির রামগড় সীমান্তে সাবেক বিডিআর সদস্যের মরদেহ উদ্ধার, কপাল ও নাকে আঘাতের চিহ্ন আমার সঙ্গে পত্রিকার সম্পর্ক! বাংলার সেই গৌরবের ইসলাম আজ কোন পথে…?

মতলব উত্তরে মায়া চৌধুরীর বাড়িতে আগুন ; ১২১ জনের বিরুদ্ধে মামলা!

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলী সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বাড়িতে ভাঙচুর, লুটপাট ও আগুন দেওয়ার ঘটনায় মোহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী মিজানুর রহমানসহ ১২১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

ঘটনার পর এ পর্যন্ত ৬ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) খায়রুল কবির চৌধুরী।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন আরজু সরকার (৪০), জুয়েল প্রধান (৩৭), নবীর হোসেন (২৫), সিফাত (২৫), মো. আলমগীর সরকার (৩৭) ও মো. জীবন সরকার (২৮)।

পুলিশ জানায়, মায়া চৌধুরীর বাড়িতে ভাঙচুর, লুটপাট ও আগুন দেওয়ার ঘটনায় মতলব উত্তর থানায় মোহনপুরের মাখন খালাসীর ছেলে শিপন খালাসী বাদী হয়ে সোমবার (১৮ নভেম্বর) ৪১ জন এজাহারনামী এবং অজ্ঞাতনামা ৭০ থেকে ৮০ জনকে আসামি করে মামলা করেন।

এর আগে শনিবার (১৬ নভেম্বর) রাতে মতলব উত্তর উপজেলার মোহনপুর মায়া চৌধুরীর বাড়ির দুটি ভবনে ভাঙচুর, লুটপাট ও আগুনের ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা