November 6, 2026, 1:57 pm
শিরোনামঃ
একটি বাহিনীকে দুর্বল করার নীরব কৌশল : নেতৃত্বের বিরুদ্ধে অপপ্রচার, সৈনিকদের মনোবল ও চেইন অব কমান্ড ধ্বংসের আশঙ্কা মতলব উত্তরের মোঃ কাউছার আলমের “Hello World”’—এক অ্যাপেই মিলছে নানা ডিজিটাল সেবা সামাজিক কাজে রাজনীতির বিভাজন নয়, চাই সম্প্রীতি ও অংশগ্রহণ জিনা, ব্যভিচার ও সমকামিতা সম্পর্কে পবিত্র কোরআন কী বলে? আজম-মামুন-সুজন : এক বাল্য বন্ধনের গল্প প্রথম টেস্টে মুশফিকুর রহিমকে ছাড়াই ব্যাটিংয়ে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে লাঞ্চে বাংলাদেশের সংগ্রহ ৯৬/২ ঘূর্ণিঝড় ‘আর্নব’ ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম, বাংলাদেশের সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত ইন্দোনেশিয়ায় বনাঞ্চলের আগুন নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ ইরানের কাছে যুদ্ধ অবসানের নতুন প্রস্তাব, তেহরানের বক্তব্য—ধারণাগুলো গ্রহণযোগ্য নয়

মতলব উত্তরে ৫০০ কেজি জাটকা জব্দ করে এতিমখানায় ও দুস্থদের মাঝে বিতরণ

মমিনুল ইসলাম:
Oplus_131072

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর নয়াকান্দি, এখলাসপুর অংশে অভয়াশ্রম ও জাটকা রক্ষা অভিযান পরিচালনা করে ট্রলারযোগে পাচারকালে ৫০০ কেজি জাটকা মাছ জব্দ করেছে কোস্ট গার্ড।

রবিবার (২০ এপ্রিল) দুপুরে জব্দ করা জাটকা কোস্টগার্ড মোহনপুর স্টেশনে এতিমখানা, মাদরাসা ও দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়।

মতলব উত্তর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস এসব তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুর ১২টার সময় মতলব উত্তর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তার কার্যালয় ও কোস্টগার্ডের যৌথ অভিযানে উপজেলার আমিরাবাদ মৎস্য আড়ৎ থেকে এসব জাটকা জব্দ করা হয়।

এ সময় উপজেলা মৎস্য সম্প্রসারণ অফিসার মো: আমিনুল হক মিয়াজি, কোস্ট গার্ড মোহনপুর আউটপোস্ট স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মো. কাইয়ুম উপস্থিত ছিলেন।

কোস্ট গার্ড মোহনপুর আউটপোস্ট স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মো. কাইয়ুম বলেন, জব্দ করা জাটকা বিতরণ করা হয়েছে। অভিযানের সময় জাটকার প্রকৃত মালিক খোঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা