November 7, 2026, 1:51 am
শিরোনামঃ
শ্রমিক অসন্তোষের পর স্বাভাবিক হচ্ছে পোশাকশিল্প, কাজে ফিরেছেন শ্রমিকরা আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: দেশব্যাপী সরকারি কর্মসূচি, নয়া পল্টনে বিএনপির সমাবেশ একটি বাহিনীকে দুর্বল করার নীরব কৌশল : নেতৃত্বের বিরুদ্ধে অপপ্রচার, সৈনিকদের মনোবল ও চেইন অব কমান্ড ধ্বংসের আশঙ্কা মতলব উত্তরের মোঃ কাউছার আলমের “Hello World”’—এক অ্যাপেই মিলছে নানা ডিজিটাল সেবা সামাজিক কাজে রাজনীতির বিভাজন নয়, চাই সম্প্রীতি ও অংশগ্রহণ জিনা, ব্যভিচার ও সমকামিতা সম্পর্কে পবিত্র কোরআন কী বলে? আজম-মামুন-সুজন : এক বাল্য বন্ধনের গল্প প্রথম টেস্টে মুশফিকুর রহিমকে ছাড়াই ব্যাটিংয়ে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে লাঞ্চে বাংলাদেশের সংগ্রহ ৯৬/২ ঘূর্ণিঝড় ‘আর্নব’ ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম, বাংলাদেশের সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত

মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে ড. জালাল উদ্দিন এমপি

মমিনুল ইসলাম:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনের নবনির্বাচিত  সংসদ সদস্য ও বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন। রবিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় আকস্মিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন তিনি।

এসময় হাসপাতালের জরুরি বিভাগ, মেডিসিন বিভাগ, চিকিৎসকদের কক্ষ, স্টোর রুম, রান্নাঘর ও হাসপাতালে ভর্তি রোগীদের ওয়ার্ড ঘুরে ফিরে দেখেন। ওইসময় হাসপাতালে ভর্তি রোগীদের সঠিক চিকিৎসা, ঔষধ পাচ্ছেন কিনা এবং খাবারের মান ভালো কিনা সে বিষয়ে তিনি খোঁজখবর নেন।

পরে উপজেলা হাসপাতালের সকল ডাক্তার, নার্স ও কর্মচারীদের সাথে সংসদ সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন কথা বলেন। কর্মরত চিকিৎসকরা হাসপাতালের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। যেইসব সমস্যা নিরসনের মাধ্যমে হাসপাতালে চিকিৎসার মান বৃদ্ধির লক্ষ্যে পরিস্কার পরিছন্নতা, ডাক্তার ও নার্সদের আরো বেশি দায়িত্বশীল হয়ে রোগীদের সেবা প্রদানের আহবান জানান। তারই পাশাপাশি হাসপাতাল আধুনিকায়ন ও চিকিৎসার মানোন্নয়নে অভিজ্ঞ ডাক্তার, নার্সসহ জনবল বৃদ্ধি এবং অত্যাধুনিক যন্ত্রপাতির ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মো. মাহবুবুর রহমান, জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, মতলব উত্তর উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খায়রুল হাসান বেনু’সহ হাসপাতালের সকল ডাক্তার, নার্স, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা