সকল শ্রেণী পেশার মানুষের ভালবাসার মানুষ, ৩ বারের সাবেক সফল প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন, দেশমাতা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে পাইকুরাটি ইউনিয়নের নতুন বাজারের মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনিত প্রার্থী হিসেবে এখনো ভোটের মাঠে পুরোদমে সক্রিয় রয়েছেন সুনামগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সাংগঠিনক সম্পাদক কামরুজ্জামান কামরুল।
কামরুজ্জামান কামরুলের পক্ষে পাড়া-মহল্লায় বিভিন্ন স্থানে বেগম জিয়ার রুহের মাকফেরাত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সাংগঠিনক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য কামরুজ্জামান কামরুল।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, নুরুল ইসলাম বিএসসি, মজিবুর রহমান মজুমদার, মেহেদী হাসান উজ্জ্বল, নেহাল উদ্দিন, মাহবুব মোর্শেদ খোকন, হারুন অর রশীদ সরকার, আলমগীর কবির, সাইফুর রহমান কাঞ্চন, কাজী মিজানুল হক ইমন, ওবায়দুর রহমান মজুমদার, লিয়াকত আলী, আলী আহমেদ, নিজাম উদ্দিন, আল আমিন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।