September 29, 2026, 2:01 pm
শিরোনামঃ
বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত নারীদের মসজিদে সালাত আদায় : কোরআন ও সহীহ হাদিসের আলোকে মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উদযাপন মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপ টেস্ট সনদ চালু সময়ের দাবি বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মা মারিয়ার মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার চাঁদপুরে নদীতে নিখোঁজ যুবকের পরিচয় সনাক্ত, উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি ও দায়িত্ব বণ্টন সভা হাজীগঞ্জে প্রবীণকে মারধর-হেনস্তা: মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগিতায় কেএফটি কলেজিয়েট স্কুলের দুই শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন

ঈদের দিনে স্বামীর সাথে অভিমান করে গৃহবধূর আত্মহত্যা!

Reporter Name
????????????

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামী আব্দুল হাকিম মোল্ল্যার ওপর অভিমান করে রুনা আক্তার (২১) নামে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে।

আজ সোমবার (৩১ মার্চ) সকালে উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের ঠেটালিয়া মোল্ল্যা বাড়িতে এ ঘটনা ঘটে। লাশ উদ্ধার করে সোমবার দুপুরে ময়না তদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

এটা হত্যা নাকি আত্মহত্যা এই নিয়ে চলছে এলাকায় গুঞ্জন। তবে তদন্ত সাপেক্ষে রহস্য উদঘাটন করবে বলে জানিয়েছেন থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রুনা আক্তারের স্বামী মো. হাকিম মোল্ল্যা সকালে পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে ঈদগাহ মাঠে চলে যান। নামাজ শেষে অনুমান ৯ ঘটিকায় বাড়ীতে এসে দেখে ঘরের দরজা বন্ধ। পরবর্তীতে অনেক ডাকাডাকি করেও যখন ঘরের দরজা খোলছেনা তখন তার ডাকা চিৎকারের শব্দ শুনে আশপাশের লোকজন এসে ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে দেখে  রুনা আক্তার খাটের উপর সিলিং ফ্যানের সাথে ঝুলে আছে।

মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক জানান, স্বামী সাথে অভিমান করে আত্মহত্যা করে থাকতে পারেন রুনা আক্তার। লাশ উদ্ধার করে সোমবার দুপুরে ময়না তদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে আসল কারন জানা যাবে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা