November 27, 2026, 11:42 am
শিরোনামঃ
মায়ের নাম ছবেদা বেগম, সেই মায়ের স্মৃতি ধরে রাখতেই গড়ে তুলেছেন ছবেদা ফলের বাগান ধনাগোদা নদী বাঁচান, না হলে মতলবের ভবিষ্যৎ প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হয়ে যাবে! একজন পরিশ্রমী শিক্ষাবিদের বিদায়: অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবুল কালাম আজাদ সর্বোত্তম কথা হলো কুরআন! ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত

এনসিপি’র যুগ্ম আহ্বায়ক তুষারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ নিষ্পত্তি হয়নি : শহিদুল আলম

বিশেষ প্রতিনিধি, ঢাকা :
ছবি : সংগৃহিত।

নতুন রাজনীতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ গ্রহণযোগ্য নিষ্পত্তি হয়নি বলে জানিয়েছেন ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটির অন্যতম সদস্য ও মানবাধিকারকর্মী ড. শহিদুল আলম।

গতকাল সোমবার ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান।

ওই বিবৃতিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সামিনা লুৎফাও স্বাক্ষর করেছেন।

বিবৃতিতে ড. শহিদুল আলম বলেন, ‘রাষ্ট্রচিন্তার একজন সদস্য সারওয়ার তুষারের বিরুদ্ধে উত্থাপিত যৌন নিপীড়ন ও শারীরিক নির্যাতনের অভিযোগ তদন্তে গঠিত কমিটির সদস্য হিসেবে আমরা ৩০ জানুয়ারি ২০২১ থেকে এক বছর কাজ করেছি এবং ৩০ জানুয়ারি ২০২২ তারিখে সর্বসম্মতিক্রমে তদন্ত প্রতিবেদন জমা দিই। এই ধরনের তদন্তের রাজনৈতিক এবং সামাজিক সংবেদনশীলতার কথা বিবেচনা করে তদন্ত প্রসঙ্গে আমরা কোনো পাবলিক প্ল্যাটফর্মে মন্তব্য করা থেকে বিরত থেকেছি। এখনো থাকছি।’

এই সময় ড. শহিদুল আলম আরো বলেন, তবে, জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তীকালে অভিযুক্ত ব্যক্তির/সারওয়ার তুষারের নেতা হিসেবে রাজনৈতিক উত্থানের পরিপ্রেক্ষিতে অভিযোগটির নিষ্পত্তি নিয়ে আমাদেরকে অনেকে প্রশ্ন করেছেন। তাঁদের প্রশ্নের জবাবে আমরা শুধু এটুকুই বলতে পারি যে আমাদের মতে অভিযোগটির গ্রহণযোগ্য নিষ্পত্তি হয়নি। আমাদের এই মতামত দ্রুত রাষ্ট্রচিন্তাকে জানিয়ে দিলেও তারা আমাদের মতামত গ্রাহ্য করেনি।

২০২১ সালের জানুয়ারিতে রাষ্ট্রচিন্তার অন্যতম সংগঠক সারোয়ার তুষারের বিষয়ে বীথি সপ্তর্ষি নামে এক নারীর অভিযোগের ভিত্তিতে সংগঠনটি একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মির্জা তাসলিমাকে আহ্বায়ক করে আলোকচিত্রী শহিদুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিনা লুৎফা, আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া (পরবর্তী সময়ে জ্যোতির্ময় বড়ুয়ার স্থানে আইনজীবী সাদিয়া আরমান) এবং গবেষক দিলশানা পারুলের সমন্বয়ে গঠিত ৫ সদস্যের কমিটি একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করে।

তথ্যসূত্র : আজকের কাগজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা