October 12, 2026, 10:24 pm
শিরোনামঃ
ওজনে জ্বালানি কম, চাঁদপুরে দুই প্রতিষ্ঠান মালিকের জরিমানা সুনামগঞ্জে অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন মতলব উত্তরের মেঘনা নদীতে জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান মতলব উত্তরে দোকানের তালা ভেঙে দুর্ধর্ষ চুরি চাঁদপুরে জেলেদের চাল চুরির ঘটনায় ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত কোটচাঁদপুরে ৫০ মণ্ডপে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি সুন্দরবনে বনদস্যু সম্রাট বাহিনীর আস্তানা থেকে চার জেলে উদ্ধার ; কোস্টগার্ডের সফল অভিযান মতলবে নবীজিকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার ব্যক্তির সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন দুবলার চরের শুঁটকি অর্থনীতি ও পর্যটন ; সম্ভাবনার আড়ালে অব্যবস্থাপনা মতলব উত্তরে মুরগির খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক মৃত্যু

ওজনে জ্বালানি কম, চাঁদপুরে দুই প্রতিষ্ঠান মালিকের জরিমানা

চাঁদপুর প্রতিনিধি :

চাঁদপুরে বিএসটিআইয়ের স্ট্যান্ডার্ড মার্ক লাইসেন্সের আবেদন ছাড়াই কেক-বিস্কুট উৎপাদন ও বাজারজাত করায় একটি বেকারি মালিমকে ৫০ হাজার টাকা এবং পরিমাপে প্রতি ১০ লিটার ডিজেলে ৩৪০ মিলিলিটার ও অকটেনে ৪১০ মিলিলিটার কম দেওয়ায় একটি ফিলিং স্টেশন মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে চাঁদপুর সদর উপজেলায় জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) যৌথ অভিযানে প্রতিষ্ঠান দুটিকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।

এই দিন সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিএসটিআই আইন ও ওজন এবং পরিমাপ মানদণ্ড আইনে প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

বিএসটিআই কুমিল্লা কার্যালয় থেকে জানানো হয়, চাঁদপুর সদরের মায়ের দোয়া বেকারি বিএসটিআইয়ের স্ট্যান্ডার্ড মার্ক লাইসেন্স গ্রহণের আবেদন না করেই কেক ও বিস্কুট উৎপাদন, মোড়কজাত এবং বাজারজাত করছিল। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে বিএসটিআই আইনে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

অন্যদিকে, বাবুরহাট এলাকার শারমিন ফিলিং স্টেশনে ডিজেল ও অকটেন সরবরাহের পরিমাপ যাচাই করে অনিয়ম পাওয়া যায়। প্রতিষ্ঠানটির একটি ডিজেল ও একটি অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটার জ্বালানি সরবরাহে যথাক্রমে ৩৪০ মিলিলিটার ও ৪১০ মিলিলিটার কম দেওয়া হচ্ছিল। এ অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে ফিলিং স্টেশন মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানটির নেতৃত্ব দেন চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ ইকবাল।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয় কুমিল্লার পরিদর্শক (মেট্রোলজি) মো. শামস তাবরেজ এবং ফিল্ড অফিসার (সিএম) এস. এম. শাকিল ইউসুফ।

জনস্বার্থে মানহীন পণ্য উৎপাদন ও বিক্রয় এবং ওজন ও পরিমাপে কারচুপি প্রতিরোধে এ ধরণের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে বিএসটিআই কুমিল্লা কার্যালয় থেকে জানানো হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা