November 26, 2026, 7:31 am
শিরোনামঃ
সর্বোত্তম কথা হলো কুরআন! ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক

কুমিল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরির আঘাতে যুবক খুন!

বুড়িচং কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ব্যাডমিন্টন খেলার দ্বন্দ্বে ছুরিকাঘাতে শফিউল্লাহ (১৮) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে।

ব্রাহ্মণপাড়া থানার ওসি তদন্ত টমাস বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের দক্ষিণ ব্রাহ্মণপাড়া খানকা শরীফের পাশে এই ঘটনাটি ঘটে।

এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা যায় ব্যাডমিন্টন খেলা কে কেন্দ্র করে ব্রাহ্মণপাড়া সদরে এরশাদ মিয়ার ছোট ছেলে সানাউল্লাহ সাথে একই এলাকার জহিরুল ইসলামের ছেলে হৃদয়ের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হৃদয় সানাউল্লাহকে চর থাপ্পড় মারে। এ নিয়ে সানাউল্লার বড় ভাই শফিউল্লাহ কয়েকজন লোক নিয়ে বিষয়টি জানতে গেলে হৃদয়ের নেতৃত্বে ৭/৮ জন ছেলে শফিউল্লাহকে ধারালো ছুরি দিয়ে পেটের ভেতর আঘাত করলে ঘটনাস্থলেই শফিউল্লাহ মাটিতে লুটিয়ে পড়ে। ‌ঘটনাস্থল থেকে স্থানীয়রা ছফিউল্লাহকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শফিউল্লাহকে মৃত ঘোষণা করে।

এ ব্যাপারে মৃত শফিউল্লাহ বাবা এরশাদ মিয়া বলেন, আমার ছেলেকে পরিকল্পিতভাবে হৃদয় ওর তাঁর সহযোগীরা হত্যা করেছে। আমি তার সুষ্ঠু বিচার চাই ।

ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন জানান, চিকিৎসাধীন অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে শফিউল্লাহ মারা যায়। জানার পর তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের টিম এবং অভিযুক্তদের গ্রেপ্তার করতে চেষ্টা করছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা