November 26, 2026, 7:49 am
শিরোনামঃ
সর্বোত্তম কথা হলো কুরআন! ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক

কুমিল্লার সুলতানপুর ৬০বিজিবি কর্তৃক ১৫০ কোটি টাকার মালামাল জব্দ ও ৮৬ জন আসামী আটক!

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি।।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার কুমিল্লা জেলার সীমান্তবর্তী আদর্শ সদর, ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সীমান্তবর্তী বিওপি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী আখাউড়া ও কসবা উপজেলার সীমান্তবর্তী বিওপি কর্তৃক সীমান্ত রক্ষার পাশাপাশি মাদক ও অন্যান্য চোরাচালান রোধে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করছে।

গত ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে সর্বমোট ১৪৬,৯৪,০৮,৩১৯/- (একশত ছেচল্লিশ কোটি চুরানব্বই লক্ষ আট হাজার তিনশত ঊনিশ) টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় অবৈধ মাদক ও বিভিন্ন প্রকার মালামাল জব্দ করে সরকারী রাজস্ব আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

একই সাথে এসব মাদক ও চোরাচালানী মালামালের সাথে ৮৬ জন আসামী আটক ও  ২০ জন পলাতক আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তন্মধ্যে জব্দকৃত মাদকদ্রব্য হুইস্কি ১০৭৭১ বোতল, বিয়ার ১,৭০৮ পিস, ইস্কাফ সিরাপ ৩,৯১৩ বোতল, গাঁজা ৩,৯২০.৯ কেজি, ফেন্সিডিল, ৩,৪১৪ বোতল, ইয়াবা- ৪৬,০৬৮ পিস এবং অন্যান্য চোরাচালানী মালামাল ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ি ১৭,১৬৬ পিস, গরু ৩৩৩ টি, বিভিন্ন প্রকার মোবাইল ফোন ১,৯৪৮ টি, মোবাইল ফোনের ডিসপ্লে ৪৫,০৪০ টি, বাসমতি চাউল ৩৭,৩১৮.৫ কেজি, চিনি ১০,৯৫,৬৭০.৫ কেজি, নেহা মেহেদী ২,১৫,৮১৫ পিস, জিরা ১,৫৬২ কেজি, বিভিন্ন প্রকার চকলেট ১,১৭,৯৯৮ পিস, বিভিন্ন প্রকার তালা ১৪,২৩৪ পিস, বিভিন্ন প্রকার বাঁজি-৬৩,৯০,০০৯ পিস, বিপুল পরিমাণ বিভিন্ন প্রকার নিষিদ্ধ ঔষধ সামগ্রী, বিভিন্ন প্রকার কাপড় সামগ্রী, কসমেটিক্স সামগ্রী, খাদ্য সামগ্রী, যানবাহনের খুচরা যন্ত্রাংশ, মোটর সাইকেল, সিএনজি, বাংলাদেশী বিভিন্ন প্রকার মাছ ইত্যাদি।

চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রেখে সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করে এবং আসামী আটক করে।

আজ ২ জানুয়ারি বৃহস্পতিবার প্রেস বিজ্ঞপ্তিতে মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন, সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) পিএসসি, এসি অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার।

জব্দকৃত মালামাল গুলো হলো মাদকদ্রব্য হুইস্কি ১০৭৭১ বোতল, বিয়ার ১,৭০৮ পিস, ইস্কাফ সিরাপ ৩,৯১৩ বোতল, গাঁজা ৩,৯২০.৯ কেজি, ফেন্সিডিল, ৩,৪১৪ বোতল, ইয়াবা- ৪৬,০৬৮ পিস এবং অন্যান্য চোরাচালানী মালামাল ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ি ১৭,১৬৬ পিস, গরু ৩৩৩ টি, বিভিন্ন প্রকার মোবাইল ফোন ১,৯৪৮ টি, মোবাইল ফোনের ডিসপ্লে ৪৫,০৪০ টি, বাসমতি চাউল ৩৭,৩১৮.৫ কেজি, চিনি ১০,৯৫,৬৭০.৫ কেজি, নেহা মেহেদী ২,১৫,৮১৫ পিস, জিরা ১,৫৬২ কেজি, বিভিন্ন প্রকার চকলেট ১,১৭,৯৯৮ পিস, বিভিন্ন প্রকার তালা ১৪,২৩৪ পিস, বিভিন্ন প্রকার বাঁজি-৬৩,৯০,০০৯ পিস, বিপুল পরিমাণ বিভিন্ন প্রকার নিষিদ্ধ ঔষধ সামগ্রী, বিভিন্ন প্রকার কাপড় সামগ্রী, কসমেটিক্স সামগ্রী, খাদ্য সামগ্রী, যানবাহনের খুচরা যন্ত্রাংশ, মোটর সাইকেল, সিএনজি, বাংলাদেশী বিভিন্ন প্রকার মাছ ইত্যাদি।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) পিএসসি, এসি অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার  জানায়, ২০২৪ সালের মাদক ও চোরাচালান বিরোধী সাফল্যের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চলতি ২০২৫ সালেও এর ধারা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয়ে নবচেতনা ও উদ্দীপনায় উজ্জীবিত হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা