November 26, 2026, 7:31 am
শিরোনামঃ
সর্বোত্তম কথা হলো কুরআন! ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক

কুমিল্লায় বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ী জব্দ!

বুড়িচং প্রতিনিধি।।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর আওতাধীন কুমিল্লার বুড়িচং উপজেলার খারেরা বিওপির অভিযান চালিয়ে সীমান্তবর্তী এলাকা থেকে অর্ধকোটি টাকার ৪৩০ পিস ভারতীয় শাড়ী জব্দ করেছে।

বিজিবি সূত্রে জানা যায়,গত ২৮ ডিসেম্বর রাত ০৯:৩০ ঘটিকায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার কুমিল্লা জেলার সীমান্তবর্তী বুড়িচং উপজেলার সীমান্ত খারেরা বিওপি কর্তৃক  চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৪৮,২৬,০০০/- (আটচল্লিশ লক্ষ ছাব্বিশ হাজার) টাকা মূল্যের ৪৩০ পিস ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ি জব্দ করে।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার, পিএসসি, এসি বলেন, সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব চোরাচালানী মালামাল জব্দ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা