November 17, 2026, 12:00 am
শিরোনামঃ
মুক্তিযুদ্ধের প্রথম ঘোষিত বীরশ্রেষ্ঠ জগৎজ্যোতি দাস: বীরত্বের স্বীকৃতি, ইতিহাসের প্রশ্ন! কৃষ্ণসাগরে গমবাহী জাহাজডুবি, হেলিকপ্টারে উদ্ধার ১২ নাবিক গাজায় আটকে ১ লাখ ৫০ হাজার তাঁবু ও জরুরি সহায়তা, ইসরায়েলকে দ্রুত প্রবেশের আহ্বান চার দেশের রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা, ১৬ অঞ্চলে ১ হাজার ৩৩৬টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর সরকারি ঋণের তথ্য নিয়মিত প্রকাশের উদ্যোগ, ঋণ পরিশোধে বছরে ব্যয় ৪৫০ কোটি ডলার ছাড়িয়েছে চার মাসে এডিপি বরাদ্দের মাত্র ৬.৫৩ শতাংশ ব্যয়, ১৭ বছরের মধ্যে বাস্তবায়নের সর্বনিম্ন হার নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, নিকার সভায় সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী গাজার শিশু : বারুদ, বঞ্চনা ও অদম্য বেঁচে থাকার মহাকাব্যিক লড়াই নারীর স্বাধীনতাই যখন হয়ে ওঠে বড় বিদ্রোহ! ঢাকাকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য করতে নতুন উদ্যোগ, অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের যুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

কৃষ্ণসাগরে গমবাহী জাহাজডুবি, হেলিকপ্টারে উদ্ধার ১২ নাবিক

আন্তর্জাতিক ডেস্ক :

বুলগেরিয়ার কৃষ্ণসাগরীয় অর্থনৈতিক জলসীমায় গমবাহী একটি পণ্যবাহী জাহাজ ডুবে যাওয়ার ঘটনায় ১২ নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার ১৬ নভেম্বর সকালে জাহাজটি থেকে বিপৎসংকেত পাওয়ার পর বুলগেরিয়া, রোমানিয়া ও তুরস্কের উদ্ধারকারী দল যৌথভাবে অভিযান চালায়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমালি পতাকাবাহী জাহাজটির নাম ‘বেতুল ৮’। জাহাজটি রোমানিয়ার তুলচিয়া বন্দর থেকে মিসরের উদ্দেশে যাত্রা করেছিল। এতে প্রায় তিন হাজার টন গম ছিল বলে বুলগেরিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে। জাহাজটি কেপ কালিয়াক্রা থেকে প্রায় ৪০ নটিক্যাল মাইল দূরে ডুবতে শুরু করে।

স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে জাহাজটি থেকে বিপৎসংকেত পাওয়ার পর উদ্ধার অভিযান শুরু হয়। বুলগেরিয়ার দুটি, রোমানিয়ার একটি এবং তুরস্কের একটি জাহাজ ঘটনাস্থলে পাঠানো হয়। পাশাপাশি হেলিকপ্টারের মাধ্যমে জাহাজে থাকা ১২ জন নাবিককে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া নাবিকদের শারীরিক অবস্থা ভালো বলে জানিয়েছে বুলগেরিয়ার পরিবহন মন্ত্রণালয়।

অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে আটজন তুরস্কের এবং চারজন আজারবাইজানের নাগরিক। জাহাজডুবির কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধারকাজের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে সম্ভাব্য পরিবেশদূষণের ঝুঁকিও পরীক্ষা করছে।

ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে রোমানিয়া ও বুলগেরিয়ার উপকূলের কাছে একাধিক বাণিজ্যিক জাহাজ ড্রোন হামলার শিকার হয়েছে। কয়েকটি জাহাজে আগুন লাগা ও নাবিকদের প্রাণহানির ঘটনাও ঘটেছে। তবে বেতুল ৮ জাহাজডুবির সঙ্গে সাম্প্রতিক ড্রোন হামলার কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত করেনি বুলগেরিয়ার কর্তৃপক্ষ। কিছু সংবাদমাধ্যমে নাবিকদের বরাতে ড্রোনের আঘাতের কথা বলা হলেও সরকারি পর্যায়ে জাহাজডুবির কারণ নিশ্চিত করা হয়নি।

কৃষ্ণসাগর ইউরোপ ও মধ্যপ্রাচ্যের মধ্যে খাদ্যশস্য, জ্বালানি ও অন্যান্য পণ্য পরিবহনের গুরুত্বপূর্ণ জলপথ। এ অঞ্চলে যুদ্ধজনিত ঝুঁকি বাড়তে থাকলে আন্তর্জাতিক বাণিজ্য, পণ্য পরিবহন ব্যয় এবং নৌযান চলাচলের নিরাপত্তায় নেতিবাচক প্রভাব পড়তে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা