November 27, 2026, 10:06 am
শিরোনামঃ
মায়ের নাম ছবেদা বেগম, সেই মায়ের স্মৃতি ধরে রাখতেই গড়ে তুলেছেন ছবেদা ফলের বাগান ধনাগোদা নদী বাঁচান, না হলে মতলবের ভবিষ্যৎ প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হয়ে যাবে! একজন পরিশ্রমী শিক্ষাবিদের বিদায়: অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবুল কালাম আজাদ সর্বোত্তম কথা হলো কুরআন! ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত

ঘন কুয়াশায় মতলবের মেঘনায় লঞ্চ-বাল্কহেড সংঘর্ষ ; প্রাণে বাঁচলেন সহস্রাধিক যাত্রী

মমিনুল ইসলাম:

ঢাকার সমাবেশ শেষে চাঁদপুরে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীবাহী লঞ্চ ইমাম হাসান-৫ এ থাকা সহস্রাধিক যাত্রী।

বৃহস্পতিবার গভীর রাতে ঘন কুয়াশার কারণে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর মোহনপুর এলাকায় নদীতে নোঙর করে রাখা একটি বালুবাহী বাল্কহেডের সঙ্গে লঞ্চটির সংঘর্ষ ঘটে।

হঠাৎ বিকট শব্দে লঞ্চে থাকা যাত্রীদের মাঝে ছড়িয়ে পড়ে আতঙ্ক। তারা দ্রুত লঞ্চ ত্যাগ করে পাশের তীরবর্তী এলাকায় নিরাপদ আশ্রয় নেন। খবর পেয়ে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করেন।

প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানান, রাতের ঘন কুয়াশায় লঞ্চটি ধীরগতিতে চাঁদপুরমুখী ছিল। দৃশ্যমানতা কম থাকায় রুট নির্ধারণে সমস্যা দেখা দিলে সামনে থাকা বাল্কহেডটি নজরে না আসায় সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পরপরই লঞ্চটি তীরে নোঙর করা হয় এবং যাত্রীদের নামিয়ে দেওয়া হয়।

মেঘনায় শীতের রাতে কুয়াশা ঘন হওয়ায় নৌযান চলাচলে ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। এ ধরনের দুর্ঘটনা রোধে নৌযান চালকদের সতর্কতা বাড়ানোর তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা।

মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম বলেন, সংঘর্ষের খবর জানার পরপরই ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের নিরাপদে তীরে সরিয়ে নেওয়া হয়। পরে বিকল্প লঞ্চ ইমাম হাসান-২, স্পিডবোট ও সড়কপথে যাত্রীদের নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে। সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী জানান, দুর্ঘটনাসংশ্লিষ্ট বাল্কহেড ও লঞ্চ সংক্রান্তে লিখিত অভিযোগ পাওয়া সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা