August 16, 2026, 10:21 pm
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

চাঁদপুর-২ আসনে গণঅধিকার পরিষদের মনোনয়ন নিলেন ইসমাইল হোসেন সুমন

মতলব উত্তর প্রতিনিধি:
??????????????

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে গণঅধিকার পরিষদের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মো. ইসমাইল হোসেন সুমন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

মনোনয়ন সংগ্রহকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদ  ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি সাইদুল আলম মুকুল, চাঁদপুর জেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. রাজন বেপারী,  চাঁদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি জিএম মানিক, মতলব উত্তর উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মাহমুদুল হাসান সুমন, পৌরসভা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাদ সরকার, গণনেতা আল আমিন কাজি, মতলব উত্তর উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. শামীম হোসেন, সাধারণ সম্পাদক, শরিফুল ইসলাম, সুজন আহমেদ, কামাল হোসেন, যুবনেতা ইন্জিনিয়ার নুরে আলম’সহ বিভিন্ন স্তরের প্রায় শতাধীক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মনোনয়ন সংগ্রহ শেষে মো. ইসমাইল হোসেন সুমন বলেন, ২০১৮ সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে গণঅধিকার পরিষদের উত্থান হয়। এই দলটি কোন উচ্চ বিলাসী মনোভাব নিয়ে রাজনীতিতে আসেনি। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে গণঅধিকার পরিষদ। গণঅধিকার পরিষদ নদীর জ্বলে ভেসে আসা দল নয়, বরং উত্তাল সমুদ্রে স্রোতের বিপরীতে লড়াই করে টিকে থাকা বাংলাদেশের সবথেকে বেশি নির্যাতিত, নিপীড়িত এবং দেশের পক্ষের শক্তি।

তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছরের সকল অন্যায়-অনিয়ম, দুর্নীতি, লুটপাট, অর্থপাচারসহ সকল অনৈতিক কাজের সিন্ডিকেট ভেঙে দিবে গণঅধিকার পরিষদ। গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার এবং জাতীয় স্বার্থ রক্ষার জন্যই কাজ করছে দলটি। আমরা বিশ্বাস করি তরুণদের কাছে দেশ অধিকতর নিরাপদ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪০% থেকে ৫০% তরুণ নেতা আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিবে।

চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) সংসদীয় আসন ২৬১ থেকে আমি মো. ইসমাইল হোসেন সুমন গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য দলীয় ফরম উত্তোলন করেছি, সকলের দোয়া, সহযোগিতা চাই।

ইসমাইল হোসেন সুমন আরো বলেন,গণঅধিকার পরিষদ দেশের বঞ্চিত জনগণের কণ্ঠস্বর। আমি যদি দলের চূড়ান্ত মনোনয়ন পাই, তাহলে চাঁদপুর-২ আসনের জনগণকে সঙ্গে নিয়ে রাজনীতির নতুন ধারা তৈরি করবো। আর আমি নির্বাচিত হলে গত ৫৪ বছরের রাজনৈতিক কালচার পরিবর্তনের পাশাপাশি আমার মতলব উত্তর ও দক্ষিণকে শিক্ষায়, স্বাস্থ্যসেবায়, কৃষিতে, কর্মসংস্থানে ও সুশাসনে একটি আধুনিক ও ন্যায়ভিত্তিক অঞ্চল হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ।

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা হিসেবে সুমনের মাঠে নামা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করেছে। বিশেষ করে তরুণ প্রজন্মের ভোট ব্যাংককে ঘিরে এখন থেকেই আলোচনা শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা