August 14, 2026, 2:08 am
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

চান্দিনায় একরাতে ৭ গ্রামে ডা’কাতের আত-ঙ্কে মসজিদের মাইকে ঘোষণা ; ডাকাতির প্রস্তুতিকালে আটক ২

কুমিল্লা প্রতিনিধি ।।

কুমিল্লার চান্দিনায় ডা-কাত আত-ঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী। এক রাতে ৭ গ্রামে ডা-কাতের আত-ঙ্ক ছড়িয়ে পড়ায় ডা-কাতের প্রতিহত করতে বিভিন্ন গ্রামের মসজিদের মাইকে মাইকিং করে গ্রামবাসী। ডা-কাতির প্রস্তুতিকালে ডা-কাত সন্দেহে ২জনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

গতকাল শুক্রবার (৭ মার্চ) দিনগত রাত ১২টায় চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের লতিফপুর গ্রামে ডা-কা-তির প্রস্তুতিকালে ১জনকে এবং ধাওয়া করে পিহর গ্রাম থেকে মাইক্রোবাসসহ ১জনকে আটক করে স্থানীয়রা। একই রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তীরচর এলাকায় প্রবাসীর গাড়িতে ডা-কাতির ঘটনা ঘটে।

আটককৃত সন্দেহ ভাজন ডা-কাত সদস্যরা হলো- কুমিল্লার আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর দিঘিরপাড় মো. রাসেল (২৫) ও একই ইউনিয়নের ঘোড়ামাড়া কৃষ্ণপুর গ্রামের মো. রিফাত (২২)।

ওই রাতে চান্দিনা উপজেলার মাইজখার, মহিচাইল, বসন্তপুর, নবাবপুর ও জিরুআইস গ্রামসহ বিভিন্ন স্থানে ডা-কা-ত-দল হানা দেয় বলে আত-ঙ্ক ছড়িয়ে পড়ে। ডা-কা-ত-দের প্রতিহত করতে কয়েকটি গ্রামের মসজিদে মাইকিং করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও স্ট্যাটাস দিতে দেখা যায় এলাকাবাসীকে। এতে পুরো উপজেলা জুড়ে ডা-কাত আত-ঙ্ক বিরাজ করছে। তবে এসব গ্রামে ডা-কাতির সংগঠিত হওয়ার কোন খোঁজ পাওয়া যায়নি।

স্থানীয়রা বলছেন, এলাকাবাসী ডা-কাতের উপস্থিতি টের পেয়ে মাইকিং করায় পালিয়ে যায় ডা-কা-তদল।

চান্দিনা উপজেলার লতিফপুর গ্রামের বাসিন্দা মিলন হোসেন জানান, রমজান মাস হিসেবে গ্রামের মানুষ তারাবি নামাজ পড়ে রাতের খাওয়া শেষ করে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। শুক্রবার রাতে আমার বাড়িতে ডা-কাতরা হানা দেয়। আমি টের পেয়ে স্থানীয় লোকজনকে মোবাইল ফোনে যোগাযোগ করে ডা-কাতদের ঘেড়াও করি। এসময় ডা-কাতদল পালিয়ে যাওয়ার সময় রাসেল নামে এক ডা-কাতকে আটক করি। এ সময় ডা-কাতদল ছত্রভঙ্গ হয়ে ছড়িয়ে ছিটিয়ে যায় এবং মাইক্রোবাস নিয়ে কয়েকজন ডা-কাত পালিয়ে যাওয়ার সময় তাদেরকে ধাওয়া করে এলাকাবাসী।

স্থানীয় জনতার ধাওয়ায় ডা-কাতদের ব্যবহৃত মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী পিহর গ্রামে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় রিফাত (২২) নামে অপর এক ডা-কা-তকে আটক করে স্থানীয় জনতা।

পিহর গ্রামের ইউপি সদস্য শহীদুল ইসলাম জানান, ডা-কাতদল মাইক্রোবাস নিয়ে পালিয়ে যাওয়ার সময় পিহর বাজার এলাকায় গাড়িটি গাছের সাথে ধাক্কা লাগে। স্থানীয়রা একজনকে আটক করে এবং তার কাছ থেকে একটি রাম দা উদ্ধার করা হয়। খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাদেরকে আটক করে।

চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) মিথুন সরকার জানান, খবর পেয়ে পৃথক ঘটনাস্থল থেকে ২জনকে আটক করেছি।

চান্দিনা উপজেলার আটচাইল গ্রামের মো. আজহার জানান, কয়েক রাত যাবৎ এলাকায় ডা-কা-তের আনাগোনা টের পাওয়া যায়। শুক্রবার রাতে ভূট্টা ক্ষেত থেকে একজনকে আটক করায় পুরো এলাকায় ডা-কাত আত-ঙ্ক ছড়িয়ে পড়ে। পরে জানা যায় ওই লোকটি মানসিক ভারসাম্যহীন।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইন-চার্জ (ইন্সপেক্টর) দেওয়ান কৌশিক মহাসড়কের ডা-কা-তির বিষয়টি স্বীকার করে বলেন মহাসড়কের ডা-কা-তি রোধে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। ওই ডা-কা-তদল দাউদকান্দি থেকে পিকআপ যোগে প্রবাসীর মাইক্রো বাসের পিছন নেয়, তীরচর এলাকায় এসে গাড়িকে চাপা দিয়ে ডা-কা-তি সংগঠিত করে।

এদিকে, চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) নাজমূল হুদা জানান, লতিফপুর গ্রামে ডা-কা-তি নয়, চুরির ঘটনা ঘটে। আটককৃতদের চুরির ঘটনায় মা-মলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। এদিকে, শুক্রবার সারা রাত উপজেলার বিভিন্ন গ্রামে ডা-কাতি হচ্ছে এমন গুজব ছড়িয়ে পড়ে আমার কাছেও অনেক ফোন আসে। আমাদের একাধিক টিম ঘটনাস্থলে যায়। কিন্তু  তদন্তকালে আমরা কোন সত্যতা পাইনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা