November 26, 2026, 9:43 am
শিরোনামঃ
একজন পরিশ্রমী শিক্ষাবিদের বিদায়: অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবুল কালাম আজাদ সর্বোত্তম কথা হলো কুরআন! ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ

চিলমারীতে গা.জায় গ.ণহত্যা প্রতিবাদে সাংবাদিক ফোরামের বিক্ষোভ মিছিল

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে “সাংবাদিক ফোরামের” আয়োজনে ফি.লিস্তিনের গা.জায় ই.সরায়েলি নৃ.শংস গ.ণহত্যা ও ব.র্বরোচিত হা.মলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৯ এপ্রিল) সকাল ১১টায় দিকে সাংবাদিক ফোরামের আয়োজনে সাংবাদিক ও সর্বস্তরের জনগণ বিক্ষোভ মিছিলে অংশ গ্রহন করেন।

মিছিলটি পাম্পের মোড় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামন থেকে বের হয়ে, উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে তেলের মাম্পের মোড়ে এসে, রাস্তায় অবস্থান করে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন, চিলমারী সাংবাদিক ফোরামের সভাপতি সাওরাত হোসেন সোহেল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সাদ্দাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, বন্দর প্রেসক্লাবের সভাপতি ফাহমিদুল হক বুলেট, চিলমারী হাফেজ কল্যাণ সমিতির সভাপতি হাফেজ ইউসুফ আলী, সাংবাদিক ফোরামের সদস্যগণ।

এছাড়াও উপস্থিত ছিলেন, চিলমারী সাংবাদিক ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রাফি, সাংগঠনিক সম্পাদক ফয়সাল হক রকি, নারী বিষয়ক সম্পাদক তাহমিনা আক্তার তিশা, ইসরাদ জাহান এনি সহ আরও অনেকে বক্তব্য রাখেন।

এসময় বক্তাগণ বলেন, গাজায় বেসামরিক নাগরিক, নারী ও শিশুদের হত্যা করছে ই.সরাইল। ই.সরাইলি বাহিনীর বিরুদ্ধে সোচ্চার ও ঐক্যবদ্ধ হতে এবং ই.সরাইলে উৎপাদিত সবধরনের ভোগ্য পণ্য বর্জনের জন্য সকলের প্রতি আহ্বান জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা