August 14, 2026, 1:02 am
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

চিলমারীতে ফেনসিডিলসহ এক যুবক আটক

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে উপজেলার মনিয়ার ডারায় নিজ বাড়ি থেকে তিন বোতল ফেনসিডিলসহ এক যুবককে আটক করা হয়েছে।

গতকাল শনিবার (১ফেব্রুয়ারি) আটকের বিষয়টি নিশ্চিত করেছেন, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুস সাকিব সজিব। আটক ঐ যুবকের নাম ফারুক মিয়া (৪০)।

তিনি চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মনিয়ার ডারা এলাকার চাঁন মিয়ার ছেলে বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছেন, পহেলা ফেব্রুয়ারি ভোর চার ঘটিকার সময় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে মাদক কারবারি ফারুক মিয়া (৪০) কে থানাহাট ইউনিয়নের মনিয়ার ডারা এলাকায় নিজ বাড়ি থেকে (তিন) বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে থানা হাজতে আটক রাখা হয়েছে।

এ বিষয়ে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব সজিব বলেন, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বিধি মোতাবেক আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা