September 29, 2026, 2:02 pm
শিরোনামঃ
বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত নারীদের মসজিদে সালাত আদায় : কোরআন ও সহীহ হাদিসের আলোকে মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উদযাপন মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপ টেস্ট সনদ চালু সময়ের দাবি বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মা মারিয়ার মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার চাঁদপুরে নদীতে নিখোঁজ যুবকের পরিচয় সনাক্ত, উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি ও দায়িত্ব বণ্টন সভা হাজীগঞ্জে প্রবীণকে মারধর-হেনস্তা: মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগিতায় কেএফটি কলেজিয়েট স্কুলের দুই শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন

চিলমারী-রাজিবপুর রুটে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ১জন ; দুই দিনের রিমান্ড মঞ্জুর!

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

ডাকাতির প্রস্তুতির সময় গাইবান্ধা সদরের, কামার জানির বিস্তীর্ণ চরাঞ্চলে ডাকাত বাবলু মিয়া ওরফে বাবুল(৫০) কে গ্রেপ্তার করেছেন পুলিশ।

সম্প্রতি চিলমারী-রাজিবপুর নৌ-রুটে ডাকাতির ঘটনায় প্রাথমিকভাবে সংশ্লিষ্টতা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ। গ্রেপ্তারের পর ডাকাতের বিরুদ্ধে আজ দুপুরে আদালতের মাধ্যমে দুই দিনের রিমান্ড চেয়েছেন চিলমারী পুলিশ ফাঁড়ি। এ তথ্য নিশ্চিত করেছেন, চিলমারী নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইন চার্জ ইমতিয়াজ কবির।

গতকাল সোমবার (১৭ ফেব্রুয়ারী) ভোরে গাইবান্ধা সদরের দক্ষিন কামারজানি এলাকায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ডাকাত বাবলু মিয়া (৫০) গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা এলাকার কঞ্চিবাড়ী ধুবনী এলাকার ফজলুল হকের ছেলে বলে জানা গেছে।

পুলিশ জানায়, ভোরে গাইবান্ধা সদরের কামারজানি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে, র‍্যাব ক্যাম্প গাইবান্ধার সহায়তায় নৌ পুলিশ অভিযান চালিয়ে ঐ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় সে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

চিলমারী নৌ-পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির বলেন, ডাকাত বাবলুর বিরুদ্ধে বিজ্ঞ আদালত থেকে দুই দিনের রিমান্ড নেয়া হয়েছে। প্রাথমিকভাবে সম্প্রতি চিলমারী-রাজিবপুর নৌ-রুটে ডাকারতির ঘটনায় সংশ্লিষ্টতা রয়েছে বলে জানিয়েছে। তাই এর সাথে আর কে কে জড়িত আছে? এসব তথ্য নিতে দুই দিনের রিমান্ড নেয়া হয়েছে।

সম্প্রতি (৯ ফেব্রুয়ারী) চিলমারী-রাজিবপুর রুটে ডাকাতির ঘটনায় চিলমারী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে, যার মামলা নম্বর-২, বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা