September 30, 2026, 3:44 pm
শিরোনামঃ
আজকের বাংলাদেশ : রাষ্ট্র পরিচালনায় নতুন বাস্তবতা চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী, আতঙ্কে অন্য রোগীরা জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত নারীদের মসজিদে সালাত আদায় : কোরআন ও সহীহ হাদিসের আলোকে মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উদযাপন মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপ টেস্ট সনদ চালু সময়ের দাবি বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মা মারিয়ার মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার

চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালদের অভিযানে ৪ মাটি ব্যবসায়ীকে ৭দিনের জেল

কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে চারজন মাটি ব্যবসায়ী ও মাটি পরিবহন শ্রমিককে সাত (০৭) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (০৬ জানুয়ারি) দুপুরে কালিকাপুর ইউনিয়নের আব্দুল্লাহপুরে চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫ (১) ধারায় একটি মামলায় তাদেরকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন।

এ সময় চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম ও উপজেলা ও কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের কয়েকজন উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা বলেন, ‘উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ এর সার্বিক তত্ত্বাবধানে অবৈধভাবে বা অনুমতিবিহীন জলাশয়ের মাটিকাটার বিরুদ্ধে বৃহস্পতিবার বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

এ সময় চারজনকে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। অবৈধ উপায়ে মাটিকাটা রোধে এমন অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা