August 15, 2026, 6:07 pm
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

জুন মাসে একাধিক বিভাগে শ্রেষ্ঠত্ব, অপরাধ দমনে চমকপ্রদ সাফল্য ; মতলব উত্তর থানার ওসি, এসআই ও এএসআইদের কৃতিত্বপূর্ণ অর্জন

মমিনুল ইসলাম:
Oplus_131072

চাঁদপুর জেলা পুলিশের জুন ২০২৫ মাসের মাসিক কল্যাণ সভায় একাধিক ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে মতলব উত্তর থানা।

আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও মামলার নিষ্পত্তিসহ সামগ্রিক পারফরম্যান্স মূল্যায়নে থানার অফিসার ইনচার্জ (ওসি) থেকে শুরু করে উপপরিদর্শক (এসআই) ও সহকারী উপপরিদর্শকের (এএসআই) কৃতিত্বপূর্ণ সাফল্য স্বীকৃতি পেয়েছে।

গত ১৯ জুলাই চাঁদপুর জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে মাসিক কল্যাণ সভায় এ সাফল্যের জন্য তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন চাঁদপুরের পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লুৎফর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) খাইরুল কবিরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. রবিউল হক জুন মাসে সার্বিক নেতৃত্ব, অপরাধ দমন এবং জনবান্ধব কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ‘শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ’ নির্বাচিত হন। একই সঙ্গে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল পেশাদারিত্ব ও দক্ষতায় মামলা তদন্ত ও নিষ্পত্তিতে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পান।

থানার উপপরিদর্শক (এসআই) মো. জাফর আহমেদ, এএসআই মো. মনির হোসাইন বিভিন্ন কর্মকান্ডে শ্রেষ্ঠত্ব অর্জন করেন।

এবং এসআই দেলোয়ার হোসেন জুন মাসে ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার—এই দুই শাখাতেই তার অসাধারণ সাফল্যের জন্য সম্মাননা অর্জন করেন এ ছাড়া মামলা নিষ্পত্তিতে বিশেষ পুরস্কার এসআই এ.কে.এম ইউনুছ নির্বাচিত হয়েছেন।

এই অর্জন প্রসঙ্গে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, জেলার শ্রেষ্ঠত্বের এই সম্মান মতলব উত্তর থানার প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা মানুষের নিরাপত্তা ও আইনের শাসন রক্ষায় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও জনগণের আস্থা অর্জনে এই ধারা অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “ আমরা নিয়মিত অভিযান, গোয়েন্দা তৎপরতা এবং জনগণের সহযোগিতার মাধ্যমে এলাকায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত রাখতে কাজ করে যাচ্ছি।”

চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে এমন স্বীকৃতি মাঠপর্যায়ে কর্মরত পুলিশ সদস্যদের কাজের অনুপ্রেরণা হয়ে উঠবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা