October 1, 2026, 10:56 pm
শিরোনামঃ
আল-কোরআন ও হাদিসের আলোকে শহীদ কে? মা ইলিশ রক্ষা : নিষেধাজ্ঞার পাশাপাশি জেলেদের বাঁচানোর দায়িত্বও চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দ্রব্যমূল্য : বাজার নিয়ন্ত্রণে শুধু অভিযান কি যথেষ্ট? চাঁদপুরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ৩৩ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের প্রশিক্ষণ শেষে অনুদান ও সনদ বিতরণ বাগেরহাট জেলা হাসপাতালে ৬ বছর ধরে নেই চক্ষু বিশেষজ্ঞ ; দুটি পদই শূন্য, চোখের চিকিৎসায় বেসরকারি হাসপাতাল বা খুলনায় ছুটছেন রোগীরা

ঝিনাইদহের কোটচাঁদপুরে বোমা মেরে পশু চিকিৎসকের বাড়িতে ডাকাতি!

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি :

হাত বো’মার বি’স্ফোরণ ঘটিয়ে কোটচাঁদপুর এক গ্রাম্য পশু চিকিৎসকের বাড়িতে ডা’কাতি ঘটনা ঘটেছে। দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে বলে জানিয়েছে ভুক্তভোগী।

গত শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়ানের ঘাগা গ্রামে।

ভুক্তভোগি সুফল প্রমানিক বলেন, শুক্রবার রাতে আমার বাড়িতে হালখাতা ছিল। হালখাতা করে রাতে খাবার খেতে বসেছিলাম। এ সময় সুনিল হালদার বাড়ীতে যাওয়ার জন্য এর দরজা খোলেন।এরপর ডাকাতরা তাকে ও আমার জামাই অরুন কুমার রায়কে অস্ত্রের মুখে জিম্মি করেন।

পরে তারা বেশ কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটিয়ে বাড়ির মধ্যে এসে আমাদের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হালখাতার ২ লক্ষ ৫০ হাজার টাকা ও জামাই এর কাছে থাকা ৫০ হাজার টাকা লুট করে।একই সাথে স্ত্রী ও মেয়ের কানের দুল লুট করে নিয়ে যায়।তিনি বলেন, আঘাতে মেয়ে মিতারায়, স্ত্রী লিপিকা বিশ্বাস,জামাই অরুণ রায়, প্রতিবেশী সুনীল হালদার ও আমি আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নেয়।

এ ঘটনায় কোন অভিযোগ করা না হলেও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তালসার ফাঁড়ির সহ-উপপরিদর্শক সমির কুমার বলেন,রাত প্রায় ১১টার দিকে ফোন পেয়ে ঘটনাস্থলে যাই।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন মাতুব্বর বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। যে বাড়িতে এ ঘটনা ঘটেছে তিনি গ্রাম্য পশু চিকিৎসক। তিনি বলেছে দস্যুরা ২ লক্ষ টাকা নিয়ে গেছেন। ওই ঘটনায় এখনো পর্যন্ত মামলা বা অভিযোগ করেননি ভুক্তভোগী। তবে আমরা আমাদের মত তদন্ত শুরু করেছি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা